যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• কালিগঞ্জে মশাবাহিত রোগের বিস্তার রোধে কাজী শরিফুলের ব্যতিক্রম উদ্যোগ • দুদক চেয়ারম্যানের ঢামেক হাসপাতাল পরিদর্শন, শুনলেন রোগীদের অভিযোগ • মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটার রহস্য নিয়ে উদ্বেগ • মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী • পাইকগাছায় উপজেলা সিএসও’র অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত • বাড়ি থেকে ডেকে নিয়ে আওয়ামী লীগ সমর্থককে হত্যা • মান্দায় এমপি টিপুর হস্তক্ষেপে পাল্টে যাচ্ছে গ্রামীণ জনপথের চিত্র, কাজের মানে এলাকাবাসীর স্বস্তি • রাজশাহীতে বিদ্যুৎ, জ্বালানি মন্ত্রীকে স্বাগত জানালেন রাসিক প্রশাসক
লিঙ্ক কপি হয়েছে!

কালিগঞ্জে মশাবাহিত রোগের বিস্তার রোধে কাজী শরিফুলের ব্যতিক্রম উদ্যোগ

আর ফেরদৌস রনি : প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পিএম

দেশজুড়ে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের বিস্তার রোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতার গুরুত্ব বাড়ছে। এমন পরিস্থিতিতে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ৫নং কুশুলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী কাজী শরিফুল ইসলাম নিজ উদ্যোগে ময়লা-আবর্জনাযুক্ত বিভিন্ন স্থানে কীটনাশক স্প্রে করে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন।

৫দিন ব্যাপী এ কর্মসূচি শুরু হয়েছে ৩ নভেম্বর মঙ্গলবার থেকে। কর্মসূচীর তৃতীয় দিনে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে তিনি নিজেই মাঠে নেমে এ কার্যক্রম পরিচালনা করেন।

তাঁর এ উদ্যোগকে ঘিরে স্থানীয় পর্যায়ে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরির বিষয়টি গুরুত্ব পেয়েছে।

কাজী শরিফুল ইসলাম কুশুলিয়া ইউনিয়নের বাসিন্দা। তিনি সাবেক কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য, সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এবং বর্তমানে কুশুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি কাজী নবীদুল ইসলামের ছেলে এবং সাবেক মেম্বার কাজী মনিহার রহমানের ভাইপো।কাজী শরিফুল ইসলাম বলেন, ইউপি সদস্য নির্বাচিত হতে পারলে ভবিষ্যতে এ ধরনের কাজ অব্যাহত থাকবে। জন গুরুত্বপূর্ণ যেকোন বিষয়ে সবসময় তিনি ওয়ার্ড বাসীর সাথে থাকবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।