যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• কালিগঞ্জে মশাবাহিত রোগের বিস্তার রোধে কাজী শরিফুলের ব্যতিক্রম উদ্যোগ • দুদক চেয়ারম্যানের ঢামেক হাসপাতাল পরিদর্শন, শুনলেন রোগীদের অভিযোগ • মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটার রহস্য নিয়ে উদ্বেগ • মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী • পাইকগাছায় উপজেলা সিএসও’র অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত • বাড়ি থেকে ডেকে নিয়ে আওয়ামী লীগ সমর্থককে হত্যা • মান্দায় এমপি টিপুর হস্তক্ষেপে পাল্টে যাচ্ছে গ্রামীণ জনপথের চিত্র, কাজের মানে এলাকাবাসীর স্বস্তি • রাজশাহীতে বিদ্যুৎ, জ্বালানি মন্ত্রীকে স্বাগত জানালেন রাসিক প্রশাসক
লিঙ্ক কপি হয়েছে!

মান্দায় এমপি টিপুর হস্তক্ষেপে পাল্টে যাচ্ছে গ্রামীণ জনপথের চিত্র, কাজের মানে এলাকাবাসীর স্বস্তি

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ০১:১০ পিএম

নওগাঁর মান্দায় স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর হস্তক্ষেপে এলজিইডির প্রায় ১ কোটি ৪ লাখ টাকার সড়ক উন্নয়ন প্রকল্পে পাল্টে গেছে কয়েকটি গ্রামীণ জনপদের চিত্র। দীর্ঘদিনের দুর্ভোগ পেরিয়ে কাঙ্ক্ষিত পাকা সড়ক দৃশ্যমান হওয়ায় স্বস্তি ফিরেছে গাইহানা, গোবিন্দপুর, কৃষ্ণপুর, বড়পই ও কুসুম্বাসহ কয়েকটি এলাকার মানুষের মাঝে। হাঁটু সমান কাদা থেকে মুক্তি পেয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তারা। আর এজন্য স্থানীয় গুণীজন ও সাধারণ মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছেন সংসদ সদস্যকে।

​এলাকাবাসীর ভাষ্যমতে, দেশ স্বাধীন হওয়ার পর এই প্রথম ওই এলাকায় কোনো পাকা রাস্তা নির্মিত হচ্ছে, যা স্থানীয়দের মুখে হাসি ফুটিয়েছে।

​উপজেলার গোবিন্দপুর মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে গাইহানা উত্তরপাড়া ঈদগাহ পর্যন্ত ১ কিলোমিটার দীর্ঘ এই সড়ক নির্মাণকাজের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৪ লাখ টাকা। কাজটি বাস্তবায়ন করছে কুষ্টিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান ‘সৈকত এন্টারপ্রাইজ’।

​বৃহস্পতিবার সকালে সরেজমিন পাকাকরণ কাজের গুণগত মান পরিদর্শনে গেলে স্থানীয় বিরাজ উদ্দিন প্রামাণিক, সোলাইমান আলী, আতাউর রহমান, ইব্রাহিম ও আলাউদ্দিনসহ বেশ কয়েকজন বাসিন্দা কাজের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

তারা জানান, সিডিউল অনুযায়ী শতভাগ কাজ বুঝে নেওয়া হচ্ছে; কোনো রকম অনিয়ম ছাড় দেওয়া হবে না। এখন পর্যন্ত কাজে কোনো নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়নি। এলজিইডি অফিসের পাশাপাশি এলাকাবাসীও সার্বক্ষণিক উপস্থিত থেকে ১ নম্বর ইট দিয়ে মানসম্মত কাজ করে নেওয়া হচ্ছে।

​এ বিষয়ে মান্দা উপজেলা এলজিইডি প্রকৌশলী আব্দুল কাদের জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রাক্কলিত সিডিউল অনুযায়ী কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। কাজে কোনো অনিয়ম হলে ছাড় দেওয়া হবে না। মানসম্মত কাজ বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিশেষ তদারকির নির্দেশ দেওয়া হয়েছে।