যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

ডেঙ্গু আক্রান্ত জামায়াত কর্মীকে দেখতে গেলেন ড. মোহাম্মদ জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ০৪:১৯ এএম

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর ১১ নম্বর ওয়ার্ডের কর্মী মোহাম্মদ আবুবকর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন।

৩ নভেম্বর রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমির ড. মোহাম্মদ জাহাঙ্গীর অসুস্থ আবুবকরকে দেখতে তাঁর নিজ বাসায় যান।

এ সময় তিনি অসুস্থ ব্যক্তির শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে চিকিৎসার বিষয়ে খোঁজ নেন।

এ সময় বোয়ালিয়া থানার সভাপতি আবুবকর, ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি এবং জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সহকর্মীরা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে ড. মোহাম্মদ জাহাঙ্গীর অসুস্থ আবুবকরের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাঁর সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।