যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• কালিগঞ্জে মশাবাহিত রোগের বিস্তার রোধে কাজী শরিফুলের ব্যতিক্রম উদ্যোগ • দুদক চেয়ারম্যানের ঢামেক হাসপাতাল পরিদর্শন, শুনলেন রোগীদের অভিযোগ • মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটার রহস্য নিয়ে উদ্বেগ • মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী • পাইকগাছায় উপজেলা সিএসও’র অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত • বাড়ি থেকে ডেকে নিয়ে আওয়ামী লীগ সমর্থককে হত্যা • মান্দায় এমপি টিপুর হস্তক্ষেপে পাল্টে যাচ্ছে গ্রামীণ জনপথের চিত্র, কাজের মানে এলাকাবাসীর স্বস্তি • রাজশাহীতে বিদ্যুৎ, জ্বালানি মন্ত্রীকে স্বাগত জানালেন রাসিক প্রশাসক
লিঙ্ক কপি হয়েছে!

মোহনপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ধূরইল ইউনিয়ন পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি

রাজশাহী প্রতিনিধি : প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ০১:৪১ পিএম

যথাযথ মর্যাদায় ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রাজশাহীর মোহনপুর উপজেলায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মোহনপুর উপজেলার ধূরইল ইউনিয়ন পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

​৪ নভেম্বর (বুধবার) সকাল ১০টায় ধূরইল ইউনিয়ন পরিষদ চত্বরে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

​কর্মসূচির শুভ উদ্বোধন করেন ধূরইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম।

এ সময় ইউনিয়ন পরিষদের সচিব, অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে পরিষদের বিভিন্ন চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

​বক্তব্যে প্যানেল চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম বলেন, “সবুজে শ্যামলে দেশকে সাজাতে এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। আজকের তরুণ সমাজ ও যুবরাই পারে দেশকে এগিয়ে নিতে এবং পরিবেশ সংরক্ষণে অগ্রণী ভূমিকা পালন করতে।”

​অনুষ্ঠান শেষে দেশের কল্যাণ ও যুব সমাজের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।