ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় নওগাঁর পত্নীতলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে নজিপুর সরদারপাড়ায় দলীয় কার্যালয়ে পত্নীতলা উপজেলা বিএনপি ও নজিপুর পৌর বিএনপির যৌথ আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কৃষিবিষয়ক সম্পাদক ও নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের সাবেক সংসদ সদস্য মো. সামসুজ্জোহা খান জোহা।
পত্নীতলা উপজেলা বিএনপির সভাপতি মো. মোকছেদুল হক সিসির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ আল ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি সামিনা পারভীন পলি ও নজিপুর পৌর বিএনপির সভাপতি মো. মামুন হোসেন।
এ সময় স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
