ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিক্ষার্থীসহ নিহত-২

ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেলের দুইজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। এদের মধ্যে একজন কলেজ শিক্ষার্থী রয়েছেন। এ সময় দুই মোটরসাইকেলে থাকা আরো দুইজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (০২ নভেম্বর) ফরিদপুরের ভাঙ্গায় হাইওয়ে এক্সপ্রেসওয়ের গোলচত্ত্বর এলাকায় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হচ্ছেন-পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার জিয়াকুলি গ্রামের ব্যবসায়ী শাহাদাত সরকারের ছেলে কলেজ শিক্ষার্থী স্বাধীন হোসেন সরকার (২০) ও ভাঙ্গা উপজেলা পৌর সদরের হাজরাটি গ্রামের দুলাল কাজীর ছেলে এজাজুল কাজী (২০) সে পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।
গুরুতর আহতরা হচ্ছেন-ভাঙ্গা পৌরসভার ভারইডাঙ্গা গ্রামের শওকত খান এর ছেলে রাজন খান ও জিয়াকুলি গ্রামের রহমান মাতুব্বর এর ছেলে নাসিম মাতুব্বর(২০)।
প্রত্যক্ষ সূত্রে জানা যায়, এরা উভয়ে দুই মোটরসাইকেলে দুই বন্ধু গোল চত্ত্বর এলাকায় ঘুরতে আসে।
এ সময় এক্সপ্রেসওয়ের খুলনা লেনে স্বাধীনের মোটরসাইকেল জিয়াকুলির দিকে যাচ্ছিলেন। রাজনের মোটরসাইকেলটি অপরদিক থেকে দক্ষিণপাড় বাস স্টান্ডের দিকে আসতেছিল তখন দ্রুত গতির কারণে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে দুই মোটরসাইকেলের দুইজন নিহত হন এবং দুই মোটরসাইকেলের দুইজন গুরুতর আহত হন।
স্থানীয় তাদের উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, গুরুতর আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ জানান, দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন ও দুইজন আহত হয়েছেন। বেপরোয়া গতিতে ও একজন রাইট পথে অন্যজন রংপথে চালানের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুইটি মরদেহ পরিবারের নিকট হস্তান্তরের চেষ্টা চলছে বলে জানান তিনি।
