যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে

যমুনা প্রতিদিন ডেস্ক : প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ এএম

রাজবাড়ীতে স্বামীর দায়ের করা অর্থ আত্মসাতের মামলায় তানিয়া খাতুন (২২) নামে এক নার্সকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

তানিয়া রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার খালকুলা গ্রামের মোহন মল্লিকের মেয়ে ও রিলায়েন্স জেনারেল অ্যান্ড রেনাল হাসপাতালে কর্মরত নার্স।

সোমবার (২ নভেম্বর) রাজবাড়ী সদর আমলি আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলী তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শেখ মো. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর গ্রামের সাখাওয়াত হোসেনের সঙ্গে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের খালকুলা গ্রামের মোহন মল্লিকের মেয়ে তানিয়া খাতুনের পারিবারিক সম্মতিতে বিয়ে হয়। বিয়ের সময় সাখাওয়াত হোসেনের পরিবারের পক্ষ থেকে তানিয়াকে স্বর্ণালংকার ও বিভিন্ন উপহার সামগ্রী দেওয়া হয়।

মামলার অভিযোগে বলা হয়, স্বামী সাখাওয়াত হোসেন ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর ৬ লাখ টাকা ব্যাংকে জমা রাখার জন্য তানিয়াকে দেন। তিনি ব্যাংকে জমা না রেখে টাকা নিয়ে পালিয়ে যান।

এ ঘটনায় ২০২৬ সালের ২৬ জানুয়ারি সাখাওয়াত হোসেন বাদী হয়ে রাজবাড়ী সদর আমলি আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত পূর্বক রাজবাড়ী সদর থানার ওসিকে নির্দেশ দেন। তদন্ত শেষে পুলিশ আদালতে সত্যতা আছে মর্মে প্রতিবেদন দাখিল করেন। পরে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তানিয়া আদালতে আপসের শর্তে জামিনের আবেদন করলে বিচারক তার জামিন দেন। আপস না হওয়ায় ধার্য তারিখ সোমবার আদালতে উপস্থিত হয়ে জামিনের প্রার্থনা করলে জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।