যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

সারিয়াকান্দিতে নারচী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শাহীনের মতবিনিময় সভা

মোঃ পাভেল মিয়া
মোঃ পাভেল মিয়া স্টাফ রিপোর্টার প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬, ১১:০০ পিএম

পাভেল মিয়া,স্টাফ রিপোর্টার : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নারচী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী শাহিনুর ইসলাম শাহীন সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেছেন।

সোমবার (২ নভেম্বর) মাগরিব নামাজের পর কুপতলা তার নিজ বাড়িতে এলাকাবাসীর উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় চেয়ারম্যান পদপ্রার্থী শাহিনুর ইসলাম শাহীন বলেন, অবহেলিত এই ইউনিয়নের সর্বস্তরের মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে জনসেবায় আত্মনিয়োগ করাই আমার মূল লক্ষ্য। জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটিয়ে সবাইকে সাথে নিয়ে একটি সুন্দর, আধুনিক ও সমৃদ্ধ নারচী ইউনিয়ন পরিষদ গঠন করতে চাই। সর্বস্তরের মানুষের মতামত, ভালবাসা ও সমর্থন নিয়ে আমি আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। তিনি আগামী নির্বাচনে সবার ঐক্যবদ্ধ সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আমজাদ, সমদেল আলী, আব্দুস সালাম, আব্দুল হান্নান, ফারুক, বিপ্লব সহ স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষ।

উল্লেখ্য, শাহিনুর ইসলাম শাহীন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। তিনি ২০১৬ সালে বিএনপির মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন। বর্তমান নারচী ইউনিয়ন বিএনপি সভাপতি ও উপজেলা বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।