যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• জনার্দনপুর প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মেধাবীদের হাতে শিক্ষা উপকরণ বিতরণ • রাঙ্গুনিয়ায় অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মশাল মিছিল, নেতৃত্বে ভিপি আনসুর • শিবগঞ্জে ডিএনসির অভিযানে হেরোইন ও ইয়াবাসহ নারী আটক • মধুপুরে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতালিব হোসেনের নেতৃত্বে রাতভর রাজপথে নেতাকর্মীরা • পাইকগাছায় জগদ্ধাত্রী পূজা পরিদর্শন করেন গদাইপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী আবুল • নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বগুড়ায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ • দেশে ৪০ শতাংশ লোক আওয়ামী লীগ করে : রুমিন ফারহানা • শ্যামপুরে তালাবদ্ধ ঘর থেকে অটো রিকশাচালকের মরদেহ উদ্ধার
লিঙ্ক কপি হয়েছে!

জনার্দনপুর প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মেধাবীদের হাতে শিক্ষা উপকরণ বিতরণ

কমল পাটোয়ারী,মিরসরাই প্রতিনিধিঃ প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১১:০৪ এএম

মিরসরাই উপজেলা ৮নং দুর্গাপুর ইউনিয়নে জনার্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮নভেম্বর) ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ইউছুফ মিয়ার সভাপতিত্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিবেদিতা দাসের সঞ্চালনায় অভিভাবক সমাবেশ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

এই সময় উপস্থিত ছিলেন, অভিভাবক সদস্য রেদোয়ান হোসেন, ইউনিয়ন বিএনপির সদস্য সাইফুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সদস্য ইকবাল হোসেন, শিক্ষক প্রতিনিধি ফেরদৌস আরা, শিক্ষক মুক্তা মুজমদার সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।

সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য দেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ইউছুফ মিয়া বলেন, প্রাথমিক শিক্ষা একটি শিশুর ভবিষ্যৎ শিক্ষাজীবনের ভিত্তি তৈরি করে। তাই শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি তাদের সুশিক্ষিত ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে নিয়মিত উপস্থিতি, বাড়িতে পড়াশোনার প্রতি মনোযোগ বাড়ানো এবং তাদের সার্বিক দেখভালের বিষয়ে অভিভাবকদের সচেতন করা হয়। বিশেষ করে বর্তমান সময়ে সন্তানদের অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার, প্রযুক্তি ব্যবহারে নিয়ন্ত্রণ এবং তাদের চলাফেরা ও বন্ধু মহলের ওপর সজাগ ও দায়িত্বশীল দৃষ্টি রাখার বিশেষ আহ্বান জানানো হয়।

প্রধান শিক্ষিকা নিবেদিতা দাস তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক ও সামাজিক বিকাশে অভিভাবকদের সক্রিয় ভূমিকার ওপর জোর দেন।

তিনি বলেন, সন্তানদের ভালো ফলাফল ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও নিয়মিত খোঁজখবর রাখতে হবে।

এ ছাড়া অন্যান্য শিক্ষকগণ তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের ব্যক্তিগত দুর্বলতা ও উন্নতির দিকগুলো বিবেচনায় নিয়ে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

আসন্ন পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার এবং পরীক্ষার সার্বিক প্রস্তুতি সম্পর্কে অভিভাবকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও সহায়ক শিক্ষার পরিবেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।