যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• জনার্দনপুর প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মেধাবীদের হাতে শিক্ষা উপকরণ বিতরণ • রাঙ্গুনিয়ায় অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মশাল মিছিল, নেতৃত্বে ভিপি আনসুর • শিবগঞ্জে ডিএনসির অভিযানে হেরোইন ও ইয়াবাসহ নারী আটক • মধুপুরে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতালিব হোসেনের নেতৃত্বে রাতভর রাজপথে নেতাকর্মীরা • পাইকগাছায় জগদ্ধাত্রী পূজা পরিদর্শন করেন গদাইপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী আবুল • নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বগুড়ায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ • দেশে ৪০ শতাংশ লোক আওয়ামী লীগ করে : রুমিন ফারহানা • শ্যামপুরে তালাবদ্ধ ঘর থেকে অটো রিকশাচালকের মরদেহ উদ্ধার
লিঙ্ক কপি হয়েছে!

শিবগঞ্জে ডিএনসির অভিযানে হেরোইন ও ইয়াবাসহ নারী আটক

ইমাম হাসান জুয়েল
ইমাম হাসান জুয়েল জেলা প্রতিনিধি প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১০:৫১ এএম

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে উপজেলায় অভিযান চালিয়ে ৫ গ্রাম হেরোইন ও ৩০ পিস ইয়াবাসহ সুফিয়া বেগম (৪০) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৩টা থেকে ৩টা ৪০ মিনিট পর্যন্ত শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিকারপুর ধুমাপুকুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক সুফিয়া বেগম ওই গ্রামের তহুরুল ইসলামের স্ত্রী।অভিযানে তার কাছ থেকে ৫ গ্রাম হেরোইন, ৩০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির ১ হাজার ২৫০ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. মুস্তাফিজুর রহমান বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, মাদকের বিরুদ্ধে অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদক কারবারিদের আইনের আওতায় আনতে অধিদপ্তর কাজ করছে। মাদকবিরোধী এ কার্যক্রম আরও জোরদার করা হবে।