যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বগুড়ায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ • দেশে ৪০ শতাংশ লোক আওয়ামী লীগ করে : রুমিন ফারহানা • শ্যামপুরে তালাবদ্ধ ঘর থেকে অটো রিকশাচালকের মরদেহ উদ্ধার • রাজশাহীতে মা আরিফুল কুরআন একাডেমির সবক প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত • চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান • চাঁপাইনবাবগঞ্জে এসআরবির অভিযানে এস্কাফ সিরাপ ও নগদ টাকাসহ গ্রেফতার ৩ • পাইকগাছায় সরকারি সেবা প্রাপ্তি, সেবার মান উন্নয়ন জনগোষ্টির ভোগান্তি নিরসনে গণতান্ত্রিক সংলাপ • ‘তোর মেয়েরে মাইরা ফেলতেছি’—স্বামীকে ভয়েস মেসেজ পাঠিয়ে সন্তানকে হত্যা
লিঙ্ক কপি হয়েছে!

নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বগুড়ায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোঃ পাভেল মিয়া
মোঃ পাভেল মিয়া স্টাফ রিপোর্টার প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ০৯:১১ পিএম

স্টাফ রিপোর্টার: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বগুড়া জেলা যুবদল।

বুধবার (১৮ নভেম্বর) এই বিক্ষোভ মিছিল সফল ও সার্থক করতে সারিয়াকান্দি উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সির নেত্বত্বে শত শত নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল মাঠে যোগদান করেন। এর আগে দুপুরের পর থেকে সারিয়াকান্দি উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সির নেতৃত্বে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা হতে খন্ড খন্ড মিছিল নিয়ে যুবদল নেতাকর্মীরা এসপি ব্রিজের সামনে সামনে এসে জড়ো হন। এরপর মিছিলটি মোহাম্মদ আলী হাসপাতাল মাঠে যোগদান করেন।
এদিকে, বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া যুবদল আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি মোহাম্মদ আলী হাসপাতাল মাঠ থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাতমাথায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ সভা অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, সাবেক কাউন্সিলর পরিমল চন্দ্র দাস, শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, সিনিয়র সহসভাপতি আতাউর রহমান শম্ভু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সোহাগ, সদর উপজেলা যুবদলের সভাপতি অতুল চন্দ্র দাস ও সহসভাপতি ইমরান হোসেনসহ ২৫টি ইউনিটের নেতাকর্মীরা।