যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• জনার্দনপুর প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মেধাবীদের হাতে শিক্ষা উপকরণ বিতরণ • রাঙ্গুনিয়ায় অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মশাল মিছিল, নেতৃত্বে ভিপি আনসুর • শিবগঞ্জে ডিএনসির অভিযানে হেরোইন ও ইয়াবাসহ নারী আটক • মধুপুরে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতালিব হোসেনের নেতৃত্বে রাতভর রাজপথে নেতাকর্মীরা • পাইকগাছায় জগদ্ধাত্রী পূজা পরিদর্শন করেন গদাইপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী আবুল • নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বগুড়ায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ • দেশে ৪০ শতাংশ লোক আওয়ামী লীগ করে : রুমিন ফারহানা • শ্যামপুরে তালাবদ্ধ ঘর থেকে অটো রিকশাচালকের মরদেহ উদ্ধার
লিঙ্ক কপি হয়েছে!

পাইকগাছায় জগদ্ধাত্রী পূজা পরিদর্শন করেন গদাইপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী আবুল

ফসিয়ার রহমান :: প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১০:৪৫ এএম

খুলনার পাইকগাছা উপজেলার ঐতিহ্যবাহী গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়া জগদ্ধাত্রী পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ম সম্পাদক, সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গদাইপুর ইউপির চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেন।

বুধবার সন্ধ্যায় ​পরিদর্শনকালে তিনি পূজা কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক খোঁজখবর নেন।

​এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য শেখ বেনজির আহমেদ লাল, গদাইপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু সালেহ মোঃ ইকবাল, সাধারণ সম্পাদক শিক্ষক বাবর আলী গোলদার, জগদ্ধাত্রী পূজা কমিটির সভাপতি তুষার কান্তি সাধু ও সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক চম্পক কুমার সাধুসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

এছাড়াও যুবনেতা কাজী ইসতিয়াক আহমেদ, কাজী সোহাগ, মিজানুর রহমান, দীপঙ্কর অধিকারী, কামাল হোসেন,মুজিবুর রহমান ও রফিকুল ইসলামসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় জগদ্ধাত্রী পূজা কমিটির সাধারণ সম্পাদক চম্পক কুমার সাধু বলেন, বোয়ালিয়া জগদ্ধাত্রী পূজা মণ্ডপে এসে আমাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করায় বিএনপি নেতা আবুল হোসেনসহ সকলকে পূজা কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তিনি সব সময় আমাদের পাশে থেকেছেন,পূজার খোঁজখবর নিয়েছেন। হিন্দু-মুসলিম মিলেমিশে আমরা যেভাবে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করছি, এটাই আমাদের গদাইপুরের আসল ঐতিহ্য, এটাই আমাদের সম্প্রীতি।আগামী দিনেও এই ভালোবাসা আর ভ্রাতৃত্ববোধ অটুট থাকবে বলে আমি বিশ্বাস করি। সবার সহযোগিতায় এবারের পূজা সুন্দরভাবে সম্পন্ন হবে।”

​পরিদর্শন শেষে গদাইপুর ইউপির চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেন বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। আবহমান কাল ধরে গদাইপুর ইউনিয়নে হিন্দু-মুসলিম নির্বিশেষে আমরা সকলে মিলেমিশে সম্প্রীতির সাথে বসবাস করে আসছি। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে জগদ্ধাত্রী পূজা উদযাপিত হচ্ছে দেখে আমি অত্যন্ত আনন্দিত। আগামী দিনেও আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ অটুট থাকবে এবং এলাকার যেকোনো প্রয়োজনে আমি সবসময় আপনাদের পাশে থাকব।”