যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• সারিয়াকান্দি উপজেলা যুবদলের নতুন কমিটি ঘিরে সভাপতি পদে আলোচনায় যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি • মাদ্রাসার আগুনে আহতদের চিকিৎসা বিনামূল্যে, দুই মেডিকেল বোর্ড : প্রতিমন্ত্রী • চারঘাটের সেই আনন্দ কুমারের গোদাগাড়ীতেও দুর্নীতির জাল, পৃথক অভিযোগ এসিল্যান্ডের বিরুদ্ধেও • জ্যান্ত বসন্ত আজ মৃত্যুপথযাত্রী • সোহানী শিফা নব্য পরিমনির মতোই আচরণ করলেন গণমাধ্যমকর্মীদের সাথে : তানভীর আজাদ • কাজিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুণি সাংবাদিক ও লেখকদের সন্মাননা প্রদান • বিএনপির অর্জন ধরে রাখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সাবেক এমপি হারুনুর রশিদের • সুবিধাবঞ্চিত কিশোরীরদের মাঝে হাইজিন কিট বিতরণ করলেন রাসিক প্রশাসক
লিঙ্ক কপি হয়েছে!

জ্যান্ত বসন্ত আজ মৃত্যুপথযাত্রী

বিপুল চন্দ্র রায় :: প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ০২:০৬ পিএম

জ্যান্ত বসন্ত আজ মৃত্যুপথযাত্রী

বিপুল চন্দ্র রায়

একটি গোলাপ ফুল দেবো কোনো তরুণীকে ভালোবেসে

এমন সৌভাগ্য হলো না জীবনভর।

প্রেমের প্রবচন শেখার আগেই বুক ভরা ইচ্ছেগুলোকে

কুরে কুরে খেলো অভাবের অন্বেষণ,

আর আমার দুহাতে শুধুই জীবিকার অন্তহীন শেকল।

শখ করার বয়সে জীবনযুদ্ধে হেরে গিয়ে,

ঐ যে ছাড়লাম বই,খাতা-কলম,

ঐ যে ছাড়লাম বাড়ি-ঘর,

সংসার, প্রেম আর রঙিন স্বপ্ন

কোনোটাই হলো না দেখা জীবনভর।

আজকাল বুকভাঙা দীর্ঘশ্বাসে ভাবি,

যদি একটু সচ্ছল হতো জীবন,

যদি বুক ফুলিয়ে দাঁড়াতে পারতাম আর একবার

যদি একটি গোলাপ হাতে নিয়ে

বলতে পারতাম ভালোবাসি!

কিন্তু একটা গোলাপ দেবো কাকে দেবো?

কাকে ভালোবেসে হাত বাড়িয়ে বলব

এই নাও, তোমার জ্যান্ত বসন্ত!

জীবনের সাথে লড়তে লড়তে কবে যেন ভুলে গেছি

কীভাবে হৃদয়ে গোলাপ ফোটাতে হয়,

ভালোবাসতে হয়, সংসার করতে হয়।

অথচ প্রেমহীন, সঙ্গহীন এই দীর্ঘ পথচলায়

কেউ কোনোদিন বুঝল না,

আমার বুকের গভীর জমানো মাটি খুঁড়লে

গোলাপের সুবাস বা সৌন্দর্য নয়,

বরং পাওয়া যাবে কেবল এক বুক অভিমান!

যদি কেউ বলত, একটি গোলাপ দিয়ে ভালোবাসি

তবে হয়তো এই পোড়া মাটিতেও আবার জন্ম নেবে

একটি অবিনশ্বর, রক্তিম গোলাপ!

কিন্তু জীবন আমাকে শুধু শিখিয়েছে সংঘাত,

আজীবন একাকীত্ব!

আজ শুধু আমি শূন্য দুহাতে শূন্য জীবন গুনি,

গোলাপের সুবাস পাইনি কখনো, তাতে কী?

আমি যে এক অভাগা মুনি!