যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• সারিয়াকান্দি উপজেলা যুবদলের নতুন কমিটি ঘিরে সভাপতি পদে আলোচনায় যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি • মাদ্রাসার আগুনে আহতদের চিকিৎসা বিনামূল্যে, দুই মেডিকেল বোর্ড : প্রতিমন্ত্রী • চারঘাটের সেই আনন্দ কুমারের গোদাগাড়ীতেও দুর্নীতির জাল, পৃথক অভিযোগ এসিল্যান্ডের বিরুদ্ধেও • জ্যান্ত বসন্ত আজ মৃত্যুপথযাত্রী • সোহানী শিফা নব্য পরিমনির মতোই আচরণ করলেন গণমাধ্যমকর্মীদের সাথে : তানভীর আজাদ • কাজিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুণি সাংবাদিক ও লেখকদের সন্মাননা প্রদান • বিএনপির অর্জন ধরে রাখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সাবেক এমপি হারুনুর রশিদের • সুবিধাবঞ্চিত কিশোরীরদের মাঝে হাইজিন কিট বিতরণ করলেন রাসিক প্রশাসক
লিঙ্ক কপি হয়েছে!

কাজিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুণি সাংবাদিক ও লেখকদের সন্মাননা প্রদান

জহুরুল ইসলাম
জহুরুল ইসলাম জেলা প্রতিনিধি প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পিএম

সিরাজগঞ্জের কাজিপুর প্রেসক্লাবের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

৯ নভেম্বর সোমবার দুপুরে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ অডিটোরিয়ামে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়।

এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘কাজিপুরে টেকসই উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা’।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গুণি সাংবাদিক, লেখক ও সাহিত্যিকদের সন্মাননা প্রদান এবং প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ এর অধ্যক্ষ প্রফেসর মোঃ রেজাউল করিম, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার আমীর মাওলানা মোহাম্মদ শাহিনুর আলম, কাজিপুর মহিলা কলেজ এর অধ্যক্ষ মোঃ হাসান মনসুর মিলন, উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, মৎস্য অফিসার আশরাফুল ইসলাম, আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজ এর সহকারী অধ্যাপক ওয়াহিদুজ্জামান মিনু, থানা অফিসার ইনচার্জ( তদন্ত) মনোজীদ কুমার নন্দী, কাজিপুর সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ শিক্ষক সমিতি কাজিপুর উপজেলা শাখার সভাপতি (অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক) টি এম আতিকুর রহমান,বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুর রশিদ তারা, কথা সাহিত্যিক রিপন আহসান রিতু, ভয়েস অফ কাজিপুর এর প্রতিষ্ঠাতা আসকার পাইন, উপজেলা যুব দলের আহবায়ক মুন্জুর রশিদ রানা, শিক্ষক ও সমাজ সেবক এস এম সেলিম রেজা, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও প্রকাশনীর জেলা শাখার সাধারণ সম্পাদক সেজান মাহমুদ, মরহুম সাংবাদিক আবু বক্করের পুত্র কামরুল হাসান প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজিপুর প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম।

সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম।

মুল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া খান মানিক।

এ বছর গুণি সাংবাদিক প্রয়াত আবু বক্কর, সাংবাদিক শুকুর মাহমুদ, গুণি লেখক আল মাহমুদ সরকার জুয়েল এবং কথাসাহিত্যিক রিপন আহসান রিতু কে সন্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গান্ধাইল আইডিয়াল কলেজ এর অধ্যক্ষ আলী আশরাফ, উপজেলা দপ্তরের কর্মকর্তা,ক্যাব কাজিপুর এর সভাপতি আতিকুল ইসলাম, বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ,ব্যবসায়ীগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, ব্যাংকের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের জনসাধারন ক্লাবের সদস্য বৃন্দ।

উল্লেখ যে, ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত কাজিপুর উপজেলা প্রেসক্লাব দীর্ঘদিন ধরে এলাকার সংবাদ, জনস্বার্থ, সামাজিক সচেতনতা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছে।