
‘অ’ ভাসাই
তীর্থঙ্কর সুমিত
সেদিন —
যেদিন একটা আঁকড় কেটেছিলাম
প্রথম স্লেটে
মায়ের মুখে ‘অ’ উচ্চারণে
এনেছিলো দিগন্ত খুশি
আমি ও হেসে স্লেটে হাত ছুঁড়েছিলাম
উপস্থিত সকলে বলে
এখন কালো স্লেটে চক-সাদা রঙের
স্পর্শ পাইনা
কাগজ ছিঁড়ে নৌকা ভাসাই না
তাই,
অন্ততঃ যাত্রার উচ্চারণে
‘অ’ ভাসাই কংসাবতীর বুকে…
Views: 13