যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• সারিয়াকান্দি উপজেলা যুবদলের নতুন কমিটি ঘিরে সভাপতি পদে আলোচনায় যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি • মাদ্রাসার আগুনে আহতদের চিকিৎসা বিনামূল্যে, দুই মেডিকেল বোর্ড : প্রতিমন্ত্রী • চারঘাটের সেই আনন্দ কুমারের গোদাগাড়ীতেও দুর্নীতির জাল, পৃথক অভিযোগ এসিল্যান্ডের বিরুদ্ধেও • জ্যান্ত বসন্ত আজ মৃত্যুপথযাত্রী • সোহানী শিফা নব্য পরিমনির মতোই আচরণ করলেন গণমাধ্যমকর্মীদের সাথে : তানভীর আজাদ • কাজিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুণি সাংবাদিক ও লেখকদের সন্মাননা প্রদান • বিএনপির অর্জন ধরে রাখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সাবেক এমপি হারুনুর রশিদের • সুবিধাবঞ্চিত কিশোরীরদের মাঝে হাইজিন কিট বিতরণ করলেন রাসিক প্রশাসক
লিঙ্ক কপি হয়েছে!

বিএনপির অর্জন ধরে রাখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সাবেক এমপি হারুনুর রশিদের

এমতেয়াজ পাটওয়ারী ফরহাদ :: প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পিএম

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ববিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ দলীয় নেতাকর্মীদের মধ্যে সব ধরনের বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে ফরিদগঞ্জ উপজেলা পরিষদসংলগ্ন বিআরডিবি মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু।

সভাটি সঞ্চালনা করেন জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক পাটওয়ারী ও মহসিন মোল্লা, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন পাটওয়ারী, জেলা যুবদলের সদস্য সোহেল খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, মানিক পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছবুর পাটওয়ারী রুবেল, উপজেলা ছাত্রদল নেতা মহিউদ্দিন ভূঁইয়া ও মো. রাসেদ এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক আল-আমিন মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে লায়ন মো. হারুনুর রশিদ বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় অধ্যায়। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার বিপ্লব ও সংহতির মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় ঐক্য রক্ষার এক ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি হয়েছিল। ওই সংকটময় সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে সুসংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বর্তমান সময়ে বিভিন্ন প্রতিকূলতা ও পরিস্থিতিতে বিচলিত হওয়ার কিছু নেই। দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে বিএনপি আজ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে। এ অর্জন ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দল শক্তিশালী থাকলে নেতাকর্মীরাও ভালো থাকবেন। অতীতের রাজনৈতিক প্রতিকূলতা, মামলা-হামলা ও নানা চাপের মধ্যেও জনগণের পাশে থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ ২১ বছর ধরে সুখে-দুঃখে মানুষের সঙ্গে ছিলেন, আগামীতেও জনগণের পাশে থাকার প্রত্যয় রয়েছে।

তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার সুরক্ষায় দলীয় ঐক্য অত্যন্ত জরুরি। তাই ব্যক্তিগত মতপার্থক্য ও বিভেদ দূরে রেখে ধৈর্য, দায়িত্বশীলতা এবং জনকল্যাণকে প্রাধান্য দিয়ে সবাইকে কাজ করতে হবে।

অনুষ্ঠানে ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে সিরাজ সুপার মার্কেটের সামনে গিয়ে শেষ হয়।