যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• কুশিয়ারার ভাঙনে বদলে যাচ্ছে বাংলাদেশের মানচিত্র! • সারিয়াকান্দি উপজেলা যুবদলের নতুন কমিটি ঘিরে সভাপতি পদে আলোচনায় যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি • মাদ্রাসার আগুনে আহতদের চিকিৎসা বিনামূল্যে, দুই মেডিকেল বোর্ড : প্রতিমন্ত্রী • চারঘাটের সেই আনন্দ কুমারের গোদাগাড়ীতেও দুর্নীতির জাল, পৃথক অভিযোগ এসিল্যান্ডের বিরুদ্ধেও • জ্যান্ত বসন্ত আজ মৃত্যুপথযাত্রী • সোহানী শিফা নব্য পরিমনির মতোই আচরণ করলেন গণমাধ্যমকর্মীদের সাথে : তানভীর আজাদ • কাজিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুণি সাংবাদিক ও লেখকদের সন্মাননা প্রদান • বিএনপির অর্জন ধরে রাখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সাবেক এমপি হারুনুর রশিদের
লিঙ্ক কপি হয়েছে!

সারিয়াকান্দি উপজেলা যুবদলের নতুন কমিটি ঘিরে সভাপতি পদে আলোচনায় যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি

মোঃ পাভেল মিয়া
মোঃ পাভেল মিয়া স্টাফ রিপোর্টার প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পিএম

পাভেল মিয়া, স্টাফ রিপোর্টার: বগুড়ার সারিয়াকান্দি উপজেলা যুবদলের নতুন কমিটি গঠনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। সম্ভাব্য নেতৃত্ব নিয়ে নেতাকর্মীদের মধ্যে চলছে হিসাব-নিকাশ। এরই মধ্যে সভাপতি পদে আলোচনায় উঠে এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সারিয়াকান্দি উপজেলা শাখার আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি। সাংগঠনিক অভিজ্ঞতা, রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে তাঁকে ঘিরে চলছে আলোচনা। উপজেলা ও পৌর বিভিন্ন ওয়ার্ডে তাঁর সমর্থক ও রাজনৈতিক সহকর্মীদের দাবি সভাপতি পদে যেন মহিদুল ভাইকেই দায়িত্ব দেওয়া হয়।

নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, মহিদুল ইসলাম মুন্সি একজন সৎ, ত্যাগী ও কর্মীবান্ধব নেতৃত্ব। সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি তিনি সব সময় নেতাকর্মীদের পাশে থাকার চেষ্টা করেন। দীর্ঘ পথচলায় সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। ফলে সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের অভিজ্ঞতা অর্জন করেছেন। পাশাপাশি দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা এবং দলীয় কর্মসূচিতে সক্রিয় থাকার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দলীয় আন্দোলন-সংগ্রামে অংশ নিতে গিয়ে গ্রেপ্তার, কারাবরণ ও একাধিক মামলার মুখোমুখি হতে হয়েছে বলে জানিয়েছেন তাঁর রাজনৈতিক সহকর্মীরা।
মহিদুল ইসলাম মুন্সি সারিয়াকান্দি পৌর ছাত্রদল (প্রতিষ্ঠাতা)সাবেক সাংগঠনিক সম্পাদক ও সারিয়াকান্দি পৌর যুবদল সাবেক যুগ্ম আহ্বায়ক ও সারিয়াকান্দি উপজেলা যুবদল সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং বগুড়া জেলা যুবদল সাবেক সদস্য দায়িত্ব পালন করেছেন। বর্তমান উপজেলা যুবদলের আহ্বায়ক হিসেবে দীর্ঘ ৮ বছর ধরে দায়িত্ব পালন করছেন।
সারিয়াকান্দি উপজেলা যুবদলের নেতৃত্বে আসার প্রত্যাশা জানিয়ে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে বুকে ধারণ করে আমি রাজনীতি করি। আমি উপজেলা যুবদলের আহ্বায়কের দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করি। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে দলীয় আন্দোলন-সংগ্রামে ছিলাম, রাজপথে ছিলাম। গ্রেপ্তার হয়েছি, জেল খেটেছি। আমার নামে ২০ টির অধিক মামলাও হয়েছে। আশা করছি সভাপতি পদে দায়িত্ব পেয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আমি কাজ করতে চাই।