দু:খ-সুখের ফেরীওয়ালা

দু:খ-সুখের ফেরীওয়ালা!
রকিবুল ইসলাম
০৬.১১.২৬
দু:খ-সুখের ফেরী করি,
কষ্ট,দুঃখ বিকি কিনি।
ভুবন মাঝের হাট-বাজারে,
সুখকে বেচে দুঃখ কিনি।
নানান রঙের সুখ আছে,
বেছে নিতে এসো সবে।
দিতে হবেনা কোন কড়ি,
নিবে মোর সুখকে হরি।
সুখের ঝুলি খালি থাকে,
কত শত সুখের সমারোহে!
বেড়ায় সদা হাসির খোঁজে,
খুশি তবু অধরা থাকে।
স্বপ্ন জাগে মানস মাঝে,
আলো ঠিকই আসবে প্রাতে!
সুখ আর না মেলে,
জীবনটা যায় এমনই কেটে।
ভবের হাটে বিকিয়ে শান্তি,
উপার্জন করি যত অশান্তি।
দু:খ-সুখের ফেরীওয়ালা হয়ে,
আশা বেচি নিরাশার বিনিময়ে।
