যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• সারিয়াকান্দি উপজেলা যুবদলের নতুন কমিটি ঘিরে সভাপতি পদে আলোচনায় যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি • মাদ্রাসার আগুনে আহতদের চিকিৎসা বিনামূল্যে, দুই মেডিকেল বোর্ড : প্রতিমন্ত্রী • চারঘাটের সেই আনন্দ কুমারের গোদাগাড়ীতেও দুর্নীতির জাল, পৃথক অভিযোগ এসিল্যান্ডের বিরুদ্ধেও • জ্যান্ত বসন্ত আজ মৃত্যুপথযাত্রী • সোহানী শিফা নব্য পরিমনির মতোই আচরণ করলেন গণমাধ্যমকর্মীদের সাথে : তানভীর আজাদ • কাজিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুণি সাংবাদিক ও লেখকদের সন্মাননা প্রদান • বিএনপির অর্জন ধরে রাখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সাবেক এমপি হারুনুর রশিদের • সুবিধাবঞ্চিত কিশোরীরদের মাঝে হাইজিন কিট বিতরণ করলেন রাসিক প্রশাসক
লিঙ্ক কপি হয়েছে!

সিএমপির সদরঘাট থানার বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পিএম

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সদরঘাট থানা-পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে সাতজনসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সদরঘাট থানা এলাকায় পরিচালিত এ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ডিসি (দক্ষিণ)-এর দিকনির্দেশনায় এবং এডিসি (দক্ষিণ) ও এসি কোতোয়ালীর তত্ত্বাবধানে সদরঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হয়।

মামলার আসামি গ্রেপ্তার: অভিযানে সদরঘাট থানার মামলা নং-১/১০৪, তারিখ ৬ সেপ্টেম্বর ২০২৪, দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৭/ ১৫২/ ৪৪৭/ ৪৪৮/ ৩৫৩/ ৪৩৬/ ৩৭৯/ ৩৮০/৪২৭/৩৪ ধারাসহ বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩) ধারার মামলার আসামি মো. রুবেলকে (৩৫) গ্রেপ্তার করা হয়।

এসআই শাহ আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

তিনি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার বরালিয়া, খামারবাড়ি, দর্জিবাড়ি, বড়ইগাছতলা এলাকার মো. হারুনের ছেলে। বর্তমানে তিনি সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ির এসআরবি স্টেশন এলাকায় সায়েদ মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার: একই অভিযানে এএসআই (নিঃ) মো. ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্সসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)-এর ১০(ক) ধারার একটি মামলায় পরোয়ানাভুক্ত আসামি মো. সাইফুল ইসলাম ওরফে রনিকে গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে সদরঘাট থানার মামলা নং-২১(৩)২০, জিআর-৮০/২০, প্রসেস নং-৩৭৩/২৬ মূলে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তিনি পশ্চিম মাদারবাড়ি এলাকার শফিকুল ইসলামের ছেলে।

সন্দেহজনকভাবে ঘোরাফেরা, গ্রেপ্তার ৭: এদিকে, মোবাইল-২৪ ডিউটিতে থাকা এসআই (নিঃ) মো. ফারুক আহমদ সঙ্গীয় ফোর্সসহ সোমবার রাত ১২টা ১০ মিনিট থেকে রাত ১টা ৩০ মিনিটের মধ্যে সদরঘাট থানাধীন শুভপুর, কদমতলী ও এসআরবি এলাকা থেকে সাতজনকে আটক করেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, তারা রাতের অন্ধকারে নির্জন স্থানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মোহাম্মদ হোসেন টিটু (৩৩), বিজয় ধর (১৯), মো. ইমরান (৩৫), আব্দুর রহিম তানভীর (২১), মহিউদ্দিন বাদশা (৩০), মো. রনি (৩১) ও মো. খোকন হাওলাদার (৩৪)। তাদের সবার বর্তমান ঠিকানা সদরঘাট থানা এলাকার বিভিন্ন স্থানে।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্ট স্থানে অবস্থানের বিষয়ে সন্তোষজনক জবাব পাওয়া যায়নি। পরে প্রাথমিকভাবে সিএমপি অধ্যাদেশের ৮৮(ডি) ধারার অপরাধের অভিযোগে একই অধ্যাদেশের ১০৩ ধারা অনুযায়ী তাদের গ্রেপ্তার দেখানো হয়।

এ ঘটনায় সদরঘাট থানায় নন-এফআইআর প্রসিকিউশন নং-৩৩০, তারিখ ৯ নভেম্বর ২০২৬, ধারা ৮৮(ডি)/১০৩ সিএমপি অধ্যাদেশে মামলা-প্রক্রিয়া গ্রহণ করে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।