যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• সারিয়াকান্দি উপজেলা যুবদলের নতুন কমিটি ঘিরে সভাপতি পদে আলোচনায় যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি • মাদ্রাসার আগুনে আহতদের চিকিৎসা বিনামূল্যে, দুই মেডিকেল বোর্ড : প্রতিমন্ত্রী • চারঘাটের সেই আনন্দ কুমারের গোদাগাড়ীতেও দুর্নীতির জাল, পৃথক অভিযোগ এসিল্যান্ডের বিরুদ্ধেও • জ্যান্ত বসন্ত আজ মৃত্যুপথযাত্রী • সোহানী শিফা নব্য পরিমনির মতোই আচরণ করলেন গণমাধ্যমকর্মীদের সাথে : তানভীর আজাদ • কাজিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুণি সাংবাদিক ও লেখকদের সন্মাননা প্রদান • বিএনপির অর্জন ধরে রাখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সাবেক এমপি হারুনুর রশিদের • সুবিধাবঞ্চিত কিশোরীরদের মাঝে হাইজিন কিট বিতরণ করলেন রাসিক প্রশাসক
লিঙ্ক কপি হয়েছে!

রাজশাহীতে বিজিবির অভিযান, ভারতীয় মদ ও যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ১২:২৪ পিএম

রাজশাহীর গোদাগাড়ী ও চারঘাট সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় জেডি মদ ও যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

​মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ বিওপি দুটি এই অভিযান পরিচালনা করে।

​বিজিবি জানায়, সোমবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে রাজশাহী ব্যাটালিয়নের অধীনস্থ বিদিরপুর বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী থানার মাদ্রাসার মোড় পদ্মা নদীর ঘাট এলাকায় অভিযান চালায়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদককারবারীরা পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে একটি বস্তা থেকে মালিকবিহীন অবস্থায় ৪১ বোতল ভারতীয় জেডি মদ জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য গোদাগাড়ী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

​এদিকে একই দিন রাত সোয়া একটার দিকে ইউসুফপুর বিওপির আরেকটি আভিযানিক দল চারঘাট থানার কান্দিপাড়া কলাবাগান এলাকায় অভিযান পরিচালনা করে। সেখানে জঙ্গলের মধ্যে একটি প্লাস্টিক ব্যাগ তল্লাশি করে ৩০৪ পিস ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করা হয়। এ সময় জড়িত কাউকে না পাওয়া গেলেও মালামালগুলো মালিকবিহীন হিসেবে উদ্ধার করা হয়।

জব্দকৃত চোরাচালানি সামগ্রী রাজশাহীর শুল্ক অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

​সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে এবং এ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।