যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• সারিয়াকান্দি উপজেলা যুবদলের নতুন কমিটি ঘিরে সভাপতি পদে আলোচনায় যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি • মাদ্রাসার আগুনে আহতদের চিকিৎসা বিনামূল্যে, দুই মেডিকেল বোর্ড : প্রতিমন্ত্রী • চারঘাটের সেই আনন্দ কুমারের গোদাগাড়ীতেও দুর্নীতির জাল, পৃথক অভিযোগ এসিল্যান্ডের বিরুদ্ধেও • জ্যান্ত বসন্ত আজ মৃত্যুপথযাত্রী • সোহানী শিফা নব্য পরিমনির মতোই আচরণ করলেন গণমাধ্যমকর্মীদের সাথে : তানভীর আজাদ • কাজিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুণি সাংবাদিক ও লেখকদের সন্মাননা প্রদান • বিএনপির অর্জন ধরে রাখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সাবেক এমপি হারুনুর রশিদের • সুবিধাবঞ্চিত কিশোরীরদের মাঝে হাইজিন কিট বিতরণ করলেন রাসিক প্রশাসক
লিঙ্ক কপি হয়েছে!

নড়াইলে অটোভ্যান চালকের হাত বাঁধা মরদেহ উদ্ধার

উজ্জ্বল রায়, নড়াইল : প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ১২:১৮ পিএম

নড়াইলের লোহাগড়া পৌরসভা এলাকা থেকে আজিবার শেখ (৪০) নামে এক অটোভ্যান চালকের হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পৌরসভার লক্ষীপাশা মোল্যার মাঠ এলাকার একটি বাড়ির ছাদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আজিবার শেখ লোহাগড়া পৌরসভার সিংগা গ্রামের কুদ্দুস শেখের ছেলে। তিনি পেশায় অটোভ্যান চালক ছিলেন।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার প্রতিদিনের মতো অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন আজিবার শেখ। প্রতিদিন সন্ধ্যায় বাড়ি ফিরলেও সেদিন তিনি আর ফেরেননি। পরে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। তাকে না পেলেও সোমবার দিবাগত রাত দেড়টার দিকে লক্ষীপাশা মোল্যার মাঠ এলাকা থেকে তার চালিত অটোভ্যানটি পাওয়া যায়। তবে তখনও তার কোনো সন্ধান মেলেনি।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে লক্ষীপাশা মোল্যার মাঠসংলগ্ন একটি বাড়ির ছাদে আজিবার শেখের হাত বাঁধা মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ এবং কীভাবে তিনি ওই বাড়ির ছাদে পৌঁছালেন, তা জানা যায়নি।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।