যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

উত্তরায় অজ্ঞতানামা গাড়ির ধাক্কায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: ১০ মে ২০২৬, ০৯:৪৫ এএম

রাজধানীর উত্তরা উত্তরা পশ্চিম (এপিবিএন)পুলিশ হেডকোয়ার্টারের সামনে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত নামা গাড়ির ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। সোয়েটার ফ্যাক্টরিতে কাজ করতেন তিনি।

রবিবার (১০ মে) দিনগত রাত পৌনে ২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দিনগত রাত পৌনে ৪ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা ভাই মোহাম্মদ আবুল কাশেম মীয়া জানান, আমাদের বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানার মোজাফফর মোল্লাকান্দি গ্রাম, আমাদের পিতা এরফান মোল্লা। বর্তমানে উত্তরা এলাকার একটি ভাড়া বাসায় থাকতো সে।

তিনি আরও জানান, রাতে আমার ভাই কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে উওরা (এপিবিএন) পুলিশ হেডকোয়ার্টের সামনে রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা একটি বেপরোয়া গাড়ির ধাক্কায় রাস্তার উপর পড়ে থাকলে স্থানীয় লোকজন তার পকেটে থাকা মুঠোফোন দিয়ে আমাদেরকে খবর দিলে, আমারা দ্রুত ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।