যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

মানবতার কল্যাণে আরো একধাপ এগিয়ে মহৎপুর কল্যাণ সংস্থা, স্বপ্নবুনন এর উদ্বোধন

আর ফেরদৌস রনি : প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ এএম

সাতক্ষীরা কালিগঞ্জের মহৎপুর কল্যাণ সংস্থা মানবতার কল্যাণে এক অনন্য নাম। সংস্থাটি দীর্ঘদিন যাবৎ সমাজের হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে চলছে।

বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে মানুষকে খাদ্য সহায়তা প্রদান, দুরারোগ্য ব্যাধিতে অসহায় মানুষকে অর্থনৈতিক সহযোগিতা, বিভিন্ন ধর্মীয় উৎসবকে ঘিরে অসহায় মানুষের মাঝে খাদ্য ও উপহার সামগ্রী বিতরণ, সমাজের অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে বই ও বাই সাইকেল বিতরণ, সমাজের দারিদ্র্য মহিলাদের ফ্রী সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ সংস্থাটিকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়।

এছাড়া সংস্থাটি সবচেয়ে বেশি অবদান রেখে চলেছে সমাজের স্বল্প শিক্ষিত মহিলাদের মধ্যে ধর্মীয় শিক্ষা প্রসারে। ইতিমধ্যে সংস্থাটি নিজস্ব অর্থায়নে ২টি মসজিদে মক্তবের মাধ্যমে মহিলা প্রশিক্ষক দ্বারা প্রায় ১৩০/১৪০ জন মহিলাকে আরবি শিক্ষণের কার্যক্রম গ্রহণ করেছে যেটি বর্তমানে চলমান। এছাড়াও আরবি প্রশিক্ষণ কার্যক্রমে প্রশিক্ষণার্থীদের মাঝে সকল পুস্তক সরবরাহ করছে সংস্থাটি নিজ খরচে।

সবকিছু মিলিয়ে মহৎপুর কল্যাণ সংস্থা এখন সমাজের দুস্থ, অসহায়, হত দরিদ্র ও অবহেলিত মানুষের কাছে মানবিক সাহায্যের শেষ ঠিকানা।মহৎপুর কল্যাণ সংস্হার উদ্যোগে অত্র এলাকার নারীদের ফ্রি সেলাই প্রশিক্ষণ শেষে তাদেরকে আত্বনির্ভরশীল হয়ে নিজের পায়ে দাঁড়ানোর জন্য সংস্থার পক্ষ থেকে এক মহতী উদ্দ্যোগ গ্রহন করা হয়েছে।

প্রশিক্ষণার্থীদের মেধা, মননকে কাজে লাগিয়ে সালোয়ার, কামিজ, ওড়না, শাড়ী, চাদর, পাঞ্জাবি, ফতুয়া, বিছানার চাদর সহ বিভিন্ন ধরনের কাপড়ে বুটিকস, হ্যান্ড প্রিন্টিং, নকশা, ব্লক, বাটিকস্ ও হাতের নকশার মাধ্যমে আকর্ষণীয় বিভিন্ন ধরনের পণ্য সরবরাহ করার লক্ষ্যে রবিবার বিকাল ৪টায় মহৎপুর কল্যাণ সংস্হার নিজস্ব কার্যালয়ে পণ্য গুলোর প্রচার ও প্রসার এর জন্য “স্বপ্নবুনন” নামে একটি নিজস্ব পেজ ফিতা ও কেক কেটে উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সংস্থার সহ-সভাপতি ওয়াহিদা সুলতানা শিউলি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা অধ্যাপক মোঃ আব্দুল হান্নান।

বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন, সংস্থার সাধারণ সম্পাদক এস.কে. আব্দুল্লাহ আল সাইদ (এ.এস.পি), যুগ্ম সম্পাদক জি. এম. আতিয়ার রহমান (সহকারী অধ্যাপক)।

আরও উপস্হিত ছিলেন সংস্থার কর্মকর্তা যথাক্রমে খান নাছরুল্ল্যাহ, জি. এম. আবু আব্দুল্লাহ আল হাসান, এস.কে. আব্দুল্লাহ আল শাকিল, মাষ্টার শেখ আনিছুর রহমান, প্রধান প্রশিক্ষক মুক্তি নাছরু সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

এলাকার নারীদের স্বাবলম্বী করার জন্য অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আশার প্রত্যয় ব্যক্ত করে “স্বপ্নবুনন” নামক পেজটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠান এর সভাপতি ও কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানের সভাপতি ওয়াহিদা সুলতানা শিউলি বলেন, আপনাদের সহযোগিতায় মহৎপুর কল্যাণ সংস্থা আরো অনেকদুর এগিয়ে যেতে চাই। আমাদের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে মানুষের কল্যাণে কাজ করা। সমাজের অসহায়, হতদরিদ্র মানুষের পাশে দাড়ানো। তাদের মুখে হাসি ফুঁটানো। ভবিষ্যতেও আমাদের এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।