যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

মিরপুরে ককটেল বিস্ফোরণে দগ্ধ যুবক বার্ন ইনস্টিটিউটে ভর্তি

নাহিন খান, ঢাকা : প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ০৪:২৭ এএম

রাজধানীর মিরপুরে ককটেল বিস্ফোরণে দগ্ধ পাপন (২০) নামের এক যুবককে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শরীরের প্রায় ২০ শতাংশ দগ্ধ হয়েছে।

সিসিটিভি ফুটেজ অনুযায়ী, গতকাল ৩ নভেম্বর (মঙ্গলবার) রাত আনুমানিক ৮.৩৭ এর দিকে মিরপুর-১১ নম্বর এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডাঃ সুলতান মাহমুদ শিকদার জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ওই যুবককে রাত আনুমানিক ৯ টার দিকে ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁর শরীরে আনুমানিক ২০ শতাংশ ফ্লেম বার্ন (Flame Burn) বা আগুনের শিখা জনিত দগ্ধের ক্ষত শনাক্ত করা হয়েছে। আঘাতের গুরুত্ব বিবেচনা করে বর্তমানে তাঁকে ইনস্টিটিউটে ভর্তি রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরো জানান, রাতের দিকে মিরপুর-১১ এলাকায় হঠাৎ একটি ককটেল বিস্ফোরিত হলে পাপন নামের ওই যুবক গুরুতর আহত ও দগ্ধ হন। পরে তাঁকে উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।