রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের সচেতনতামূলক কর্মসূচি ও মশারি বিতরণ

রাজশাহীর সাহেব বাজার বড়কুঠি এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ও সাধারণ মানুষের মাঝে মশারি বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
কেন্দ্রীয় উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর।
এ সময় বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন সরকার।
এ ছাড়া উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাহবুবুল ইসলাম বুলবুল, বোয়ালিয়া থানা জামায়াতের সভাপতি আব্দুল বাক্কাস সিদ্দিকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার বংশবিস্তার রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষায় মশারি বিতরণ করা
