যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

​‘জনগণের সেবাই আমার রাজনীতির মূল উদ্দেশ্য’: দেলুয়াবাড়ী ইউপি নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী আলেফ উদ্দিন

মনিরুল ইসলাম
মনিরুল ইসলাম স্টাফ রিপোর্টার প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ০৪:৩১ এএম

আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৪নং দেলুয়াবাড়ী ইউনিয়নে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন বিএনপি দলীয় সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক সেনা সার্জেন্ট আলহাজ্ব আলেফ উদ্দিন।

তিনি বলেছেন, নির্বাচনে দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত। বিএনপি যাকে সমর্থন দেবে, দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষেই মাঠে কাজ করবে।

​মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বেড়া কারবালা বাজারে নিজের চেম্বারে আয়োজিত চা-চক্র, মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে দলীয় সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে আলহাজ্ব আলেফ উদ্দিন আরও বলেন, “একটি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত ও উন্নতশীল দেশ গড়তে এবং সুস্থ ধারার রাজনীতি চর্চা করা সময়ের দাবি। চাঁদাবাজমুক্ত, মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত সমাজ এবং একটি উন্নত এলাকা গঠনে আমি কাজ করতে চাই। এলাকার জনগণের ন্যায্য অধিকার আদায় ও একটি সুষ্ঠু-সুন্দর সমাজ গঠনে আমি বদ্ধপরিকর।”

​তিনি আরও বলেন, “দল-মত নির্বিশেষে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সুখ-দুষ্খে সবসময় পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও করব ইনশাআল্লাহ। জনগণের সেবাই আমার রাজনীতির মূল উদ্দেশ্য। দেলুয়াবাড়ী ইউনিয়নের মানুষের জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পেলে এলাকার উন্নয়নে আরও আন্তরিকতার সাথে কাজ করব। অত্র ইউনিয়নের সাধারণ মানুষ আমাকে সমর্থন দিয়ে কাজ করার সুযোগ দেবে বলে আমি আশাবাদী।”

​আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ৪নং দেলুয়াবাড়ী ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী, ৬নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি মোজাফফর হোসেন, ৯নং ওয়ার্ড শহীদ জিয়া স্মৃতি সংঘের সভাপতি জাহাঙ্গীর আলম, ৯নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি আব্দুল ওহেদ।

​এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কৃষক দলকর্মী নূর আলম, ইনছের আলী, জিল্লুর রহমান, আবুল, আব্দুর রহমান, আনছার, তারেক, সোহরাফসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

​বক্তারা বলেন, এলাকার সার্বিক উন্নয়নে একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক অত্যন্ত জরুরি। বিপদে-আপদে ও সুখ-দুঃখে সাবেক সেনা সার্জেন্ট আলহাজ্ব আলেফ উদ্দিনকে সবসময় পাশে পাওয়া যায়। তাই তাকে নিজেদের নেতা হিসেবে কাজ করার সুযোগ দিয়ে দেলুয়াবাড়ী ইউনিয়নের সেবক হিসেবে দেখতে চান তাঁরা।

​ইউনিয়ন পর্যায়ে দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার, আসন্ন নির্বাচনী প্রস্তুতি এবং সম্ভাব্য প্রার্থী নিয়ে আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে সভার সমাপ্তি হয়।

এতে দেলুয়াবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকার বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।