যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

কালিগঞ্জে জাতীয় যুব দিবসে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন

আর ফেরদৌস রনি : প্রকাশিত: ১ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পিএম

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে জাতীয় যুব দিবস–২০২৬ উদ্‌যাপন উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে যুব র‍্যালি, আলোচনা সভা, গাছের চারা বিতরণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও যুবঋণের চেক বিতরণ।

রবিবার (১ নভেম্বর) বেলা ১১টায় কালিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার এর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা নাজমুল হক, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা শংকর কুমার দে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম, আইসিটি কর্মকর্তা হেমন্দ্র নাথ মণ্ডল, মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. রোকনুজ্জামান রোকন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, সদস্য শেখ নাজমুল ইসলাম।এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার জাতীয় যুব দিবস উপলক্ষে গৃহীত এসব কর্মসূচির মাধ্যমে যুব সমাজকে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলা, কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, উদ্যোক্তা সৃষ্টি এবং সামাজিক ও পরিবেশগত উন্নয়নে তরুণদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।