যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

মোংলায় অসহায় ও সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা সহ ঔষুধ বিতরণ

মাসুদ রানা
মাসুদ রানা উপজেলা প্রতিনিধি প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পিএম

মোংলায় উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে নিয়মিত বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এর ধারাবাহিকতায় শনিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস মোংলার ব্যবস্থাপনায় মোংলা উপজেলার জয়মনিরঘোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি বিশেষ মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

এই মেডিকেল ক্যাম্পেইনে এলাকার ১৩৩ জন অসহায় ও সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয় এবং তাদের মাঝে প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।