যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

বগুড়ায় বার্মিজ চাকুসহ এক ব্যক্তি আটক, থানায় মামলা

গোলাম রব্বানী শিপন : প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬, ০৭:২২ পিএম

বগুড়ার গাবতলী মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একটি ধারালো বার্মিজ চাকুসহ মো. শামীম সরদার (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে।

​পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (০২ নভেম্বর) দুপুর আনুমানিক আড়াইটার দিকে (২:৩০ ঘটিকা) গাবতলী থানাধীন গাবতলী পৌরসভার অন্তর্গত পোস্ট অফিসের উত্তর পাশের গোরদহগামী পাকা রাস্তায় এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জনৈক মোহাম্মদ মোকসেদ আলীর টং দোকানের সামনে পাকা রাস্তার ওপর অবস্থান নেয়।

​এ সময় সন্দেহভাজন হিসেবে মো. শামীম সরদারকে আটক করে তার শরীর তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার নিকট থেকে ১টি বিপজ্জনক বার্মিজ চাকু উদ্ধার করা হয়।

​আটককৃত শামীম সরদার গাবতলী উপজেলার ছোট গোড়দহ গ্রামের মৃত মুসা সরদারের ছেলে।

​এ ঘটনায় গাবতলী মডেল থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে বা সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আসামীকে আদালতে সোপর্দ করা হবে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।