যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

রাজশাহী মেডিকেলে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালু

যমুনা প্রতিদিন ডেস্ক : প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬, ১২:০৭ পিএম

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইমারজেন্সি ও ক্যাজুয়ালটি বিভাগের মাধ্যমে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার (ওসেক) চালু হয়েছে।

হাসপাতালে জরুরি বিভাগে আসা রোগীদের প্রথমে এখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হবে। ফলে হাসপাতালের ওয়ার্ডগুলোতে ভর্তি রোগীর চাপ কমবে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র সহযোগী অধ্যাপক ডা. শেখ শামীম আহমেদ জানান, সার্জারি, অর্থোপেডিকস, মেডিসিন, এনেস্থেসিয়া ও গাইনী বিভাগের চিকিৎসকদের সমন্বয়ে পাইলট প্রজেক্ট হিসেবে প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত ওসেকের সার্ভিস চলমান থাকবে। হাসপাতালে আসা অনেক রোগী এখানেই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরতে পারবে। ফলে প্রয়োজন নেই এমন রোগীকে হাসপাতালের ওয়ার্ডগুলোতে ভর্তি হতে হবে না। এতে ওয়ার্ডগুলোতে চাপ কমায় ভর্তি রোগীর দিকে ইন্টার্ন ও মিড লেভেলের ডাক্তাররা আরো মনোযোগ দিতে পারবেন।

তথ্য ও ছবি : সংগৃহীত।