বগুড়ার শেখেরকোলা ইউপি নির্বাচন চেয়ারম্যান পদে পরিবর্তনের প্রতীক গোলাম রব্বানী জয়দার

আসন্ন বগুড়া সদরের ৭নং শেখেরকোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এক নতুন ও গতিশীল নেতৃত্বের প্রতীক হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তরুণ সমাজসেবক মো: গোলাম রব্বানী (জয়দার)। তিনি বগুড়া সদর উপজেলা যুবদলের দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত সদস্য।
“দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সদরের ৭নং শেখেরকোলা ইউনিয়নের উন্নয়নই তার মূল লক্ষ্য” এই স্লোগানকে সামনে রেখে তিনি মাঠে নেমেছেন।
বর্তমান সমাজের অন্যতম বড় ব্যাধি মাদক, সন্ত্রাস ও জুয়া। তরুণ সমাজসেবক মো: গোলাম রব্বানী (জয়দার) ঘোষণা দিয়েছেন যে, নির্বাচিত হলে তিনি জিরো টলারেন্স নীতি ঘোষণা করে শেখেরকোলা ইউনিয়ন থেকে মাদক, সন্ত্রাস ও জুয়ার মূলোৎপাটন করবেন। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে খেলাধুলা ও গঠনমূলক কাজে তাদের সম্পৃক্ত করার সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে তাঁর।
জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে শেখেরকোলা ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত এবং জনবান্ধব ‘মডেল ইউনিয়ন’ হিসেবে গড়ে তুলতে চান তিনি।
তাঁর আগামী দিনের উল্লেখযোগ্য করণীয় ও প্রতিশ্রুতির মধ্যে রয়েছেঃ স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবামূলক ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া। রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা এবং গ্রামীণ অবকাঠামোর মান উন্নয়ন। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়ন এবং দরিদ্র ও অবহেলিত মানুষের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করা। বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতাসহ সকল অনুদান প্রকৃত (হকদার) মানুষের কাছে পৌঁছানো নিশ্চিত করা।
“করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত হয়ে মো: গোলাম রব্বানী (জয়দার) ইউনিয়নবাসীর দোয়া, মূল্যবান ভোট ও সমর্থন প্রত্যাশা করছেন।
তিনি বলেন, “আস্থা রাখুন, পাশে থাকুন”। আপনাদের একটি সঠিক রায় ও সমর্থন পারে শেখেরকোলা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে উপহার দিতে।
