যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

মরিচবুনিয়া ইউনিয়নে ১৬০ জেলের মাঝে মৎস্য চাল বিতরণ

মেহেদী হাসান বাচ্চু
মেহেদী হাসান বাচ্চু জেলা প্রতিনিধি প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পিএম

পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়ন পরিষদে ১৬০ জন জেলের মাঝে মৎস্য সহায়তার চাল বিতরণ করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বিতরণ কার্যক্রমে প্রত্যেক জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হয়। এতে মোট ৪ হাজার কেজি, অর্থাৎ ৪ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।

মৎস্যজীবীদের সহায়তা এবং জীবিকা নির্বাহে সহযোগিতা করার লক্ষ্যে এ চাল বিতরণ করা হয়।

চাল বিতরণকালে উপস্থিত ছিলেন, মরিচবুনিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মোঃ মফিজুর রহমান, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মোঃ রুবেল মৃধা, ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য, গ্রামপুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তা যাদব কুমার দত্তসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

এ সময় জেলেদের মাঝে নির্ধারিত পরিমাণ চাল বিতরণ করা হয়। সরকারি সহায়তার এ চাল পেয়ে উপকারভোগী জেলেরা তাঁদের দৈনন্দিন খাদ্য চাহিদা পূরণে কিছুটা সহায়তা পাবেন বলে আশা করা হচ্ছে।