যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

চিকিৎসাধীন ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ০১:০০ পিএম

রবিবার সকালে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপিকে দেখতে যান মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় মহামান্য রাষ্ট্রপতি ভূমিমন্ত্রী মহোদয়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর চলমান চিকিৎসার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

তিনি মন্ত্রীর চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবগত হন এবং তাঁর দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করেন।

উল্লেখ্য, ভূমিমন্ত্রীর অসুস্থতার খবরে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। তাঁর দ্রুত সুস্থতা কামনায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রার্থনা জানাচ্ছেন।