সারিয়াকান্দিতে দুর্গাপূজা উপলক্ষে সনাতন নারীদের মাঝে শাড়ি বিতরণ ও মন্দিরে অনুদান দিলেন এমপি রফিকুল ইসলাম

পাভেল মিয়া, স্টাফ রিপোর্টার: বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে শাড়ি বিতরণ ও উপজেলার ২৮টি মন্দিরে অনুদান দিলেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধান অতিথি বগুড়া-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলামের ব্যক্তিগত তহবিল থেকে উপজেলার ২৮টি মন্দিরের অনুকূলে প্রতিটিতে ১০ হাজার টাকা করে মোট ২ লাখ ৮০ হাজার টাকা অনুদান দেওয়া হয়। এ ছাড়া উৎসবের উপহার হিসেবে ১০০ জন সনাতন নারীদের হাতে তুলে দেওয়া হয় শাড়ি।
অপরদিকে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার সম্প্রতি ভেলাবাড়ি ও কাজলা ইউনিয়নের ১০টি পরিবারের মধ্যে চেক ও ঢেউটিন বিতরণ করেন প্রধান অতিথি। প্রতিটি পরিবারকে দেওয়া হয়েছে ৬ হাজার টাকার চেক ও দুই বান্ডিল করে ঢেউটিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম।
এদিকে আসন্ন দুর্গাপূজা ঘিরে প্রতিটি পূজামণ্ডপে নিরবচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, সারিয়াকান্দি থানার উপপরিদর্শক মিনার আলী, পৌর বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন সনি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টন, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি, যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম নিশান সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
