যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

দৈনিক স্বদেশ বিচিত্রার ১০ম বর্ষে পদার্পণ, খুলনায় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬, ০৩:২৯ এএম

নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রার ১০ম বর্ষে পদার্পণ উপলক্ষে খুলনায় পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) বিকেল ৪টায় খুলনা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের দ্বিতীয় তলায় আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড. শেখ আমির হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার নির্বাহী সম্পাদক ও খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি আহমদ আলী খান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দৈনিক স্বদেশ বিচিত্রার বিভাগীয় ব্যুরো চিফ প্রভাষক স্বদেশ সরকার।

আলোচনা সভায় বক্তব্য দেন, অধ্যক্ষ মল্লিক ওয়াহিদুজ্জামান, আমরা খুলনাবাসীর সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন, সহসভাপতি জামাল মোড়ল, ইঞ্জিনিয়ার এস এম নাজমুল হাসান, খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও চিত্রশিল্পী মিলন বিশ্বাস, মো. জাহাঙ্গীর হোসেন, সাবেক ছাত্রদল নেতা হেলাল আহমেদ সুমন, এনসিবি সদস্যসচিব ডা. আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক আলমগীর হোসেন, খান তারিকুল ইসলাম, সিরাজুদ্দিন সেন্টু, ইমন শেখ, রায়ান তামিম, বি. সরকার, শাওন আহমেদ, আবির হোসেন, গাংচিলের সহসভাপতি জাহাঙ্গীর চৌধুরী টিপু, অ্যাডভোকেট মোস্তফা বিলাল, অ্যাডভোকেট ওসমান গনি, অ্যাডভোকেট শফিকুর রহমান পলাশ, আলহাজ নজরুল ইসলাম এবং দৈনিক স্বদেশ বিচিত্রার কেশবপুর উপজেলা প্রতিনিধি অমিতাভ চৌধুরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি সংবাদপত্রের দশ বছরের পথচলা নিঃসন্দেহে গৌরবের। তবে এই পথচলা একই সঙ্গে দায়িত্ব ও অঙ্গীকারেরও। সংবাদপত্র শুধু সংবাদ প্রকাশের মাধ্যম নয়, এটি সমাজের দর্পণ এবং মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। তাই সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যমকে মানুষের আস্থার জায়গা ধরে রাখতে হবে।

বক্তারা আরও আশা প্রকাশ করেন, দৈনিক স্বদেশ বিচিত্রা আগামী দিনেও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, সমাজের ইতিবাচক পরিবর্তন এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা তুলে ধরে পাঠকদের আস্থা ও ভালোবাসা অর্জন করবে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকাটির পক্ষ থেকে পাঠক, লেখক, সংবাদকর্মী, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে পত্রিকাটির আগামী দিনের পথচলা আরও সুন্দর, সমৃদ্ধ ও সফল করতে সবার সহযোগিতা, দোয়া, আশীর্বাদ ও শুভকামনা কামনা করা হয়।

সত্য, বস্তুনিষ্ঠতা ও জনমানুষের কথা বলার প্রত্যয় নিয়ে দৈনিক স্বদেশ বিচিত্রা আগামী দিনগুলোতে আরও এগিয়ে যাবে এমন আশাবাদ ব্যক্ত করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।