সারিয়াকান্দিতে মশার কয়েলের আগুনে পুড়ল গরু

পাভেল মিয়া, স্টাফ রিপোর্টার: বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ী ইউনিয়নের বিরামের পাঁচগাছি গ্রামে মশার কয়েল থেকে গোয়ালঘরে অগ্নিকাণ্ডে ২ টি গরু দগ্ধ হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) ভোর ৫ টার দিকে চালুয়াবাড়ি ইউনিয়নের বিরামের পাঁচগাছি ৫নং ওয়াডের (খাটিয়ামাড়ী) গ্রামের জাহিদুল আকন্দের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে নেমে এসেছে চরম দুর্ভোগ।
জানা গেছে, জাহিদুল আকন্দের গোয়াল ঘরে ৫-৬ টি গরু ছিল। কয়েল থেকে গোয়ালে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা বাড়তে থাকে। এসময় তার পরিবারের লোকজনের চিৎকারে আশপাশের মানুষ এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ততক্ষণে দগ্ধ হয়ে একটি গরু মারা যায়। বাকি গরুগুলো গুরুতরভাবে দগ্ধ হয়েছে ও পুড়ে যায় দুটি ঘর। এছাড়াও বাদশার ২ টি গরু ও একটি ছাগল পুড়ে যায়। এতে দুটি ঘর পুড়ে যায়। এতে তাদের প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
