সারিয়াকান্দিতে বীর মুক্তিযোদ্ধা জামিরুল ইসলামের স্বরণে স্বরণ সভা ও দোয়া মাহফিল

পাভেল মিয়া,স্টাফ রিপোর্টার: সারিয়াকান্দিতে নারচী ইউনিয়নে নেউরগাছা (সরকার পাড়া) অবস্থিত নূরে মদিনা হাফেজিয়া ক্বওমি মাদরাসা ও এতিমখানার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জামিরুল ইসলাম এর স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) নূরে মদিনা হাফেজিয়া ক্বওমি মাদরাসা ও এতিমখানার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোঃ আব্দুল মতিন বুলু সরকার, বীর মুক্তিযোদ্ধা মরহুম জামিরুল ইসলামের জামাই বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম পুটু, ছোট ভাই সাংবাদিক রফিকুল ইসলাম, অত্র মাদ্রাসার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস, মাও: মুফতি শাহাদাত হোসেন। দোয়া ও মোনাজাত করেন মাও :আব্দুল মান্নান।
উল্লেখ্য, সারিয়াকান্দি উপজেলা নারচি ইউনিয়নের গোদাগাড়ী গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোঃ জামিরুল ইসলাম শুক্রবার (২ অক্টোবর) সকালে স্থানীয় ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একই দিন বিকেল ৫ টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে রাষ্ট্রীয় সম্মাননা ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি দুই ছেলে ও দুই কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
