যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

অভিমানেই থেমে গেলো ১১ বছরের রিহাদের জীবন

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: ২৮ জুন ২০২৬, ০২:৫৩ পিএম

রাজধানীর কামরাঙ্গীরচর থানাধীন বড়গ্রাম এলাকায় পারিবারিক অভিমানের জেরে মো: রিহাদ (১১) নামের এক শিশু আত্মহত্যা করেছে। শনিবার ২৭ জুন রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহত রিহাদ বড়গ্রাম এলাকার বাসিন্দা। তার পিতার নাম মো: রিপন।

নিহতের মা হাসি কান্নাজড়িত কন্ঠে জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নিজ বাসায় আমার ছেলে বাসার বারান্দায় গ্রিলের সাথে রশি দিয়ে গলায় ফাঁস দেয়। পরবর্তীতে আমরা টের পেয়ে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে এখানকার কর্তব্যরত চিকিৎসক রাত ১২টা ৩০ মিনিটের দিকে আমার ছেলেকে মৃত বলে ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।