যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১৫

মো. সাখাওয়াত হোসেন
মো. সাখাওয়াত হোসেন জেলা প্রতিনিধি প্রকাশিত: ১ জুন ২০২৬, ০৬:৪৯ এএম

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ঝাটুরদিয়া বাজার সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গেলে অন্তত ১২ থেকে ১৫ জন যাত্রী আহত হয়েছেন।

রোববার (৩১মে) সকাল আনুমানিক ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে খুলনাগামী ‘আল বরাক’ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৭৯১৩) ঝাটুরদিয়া বাজারের পাশের ব্রিজ অতিক্রম করার পর হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের বাম পাশে উল্টে পড়ে যায়।বাসটিতে আনুমানিক ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় ১২ থেকে ১৫ জন যাত্রী আহত হন। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয় এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হয়। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং ভাঙ্গা হাইওয়ে পুলিশ এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।