সারিয়াকান্দিতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

পাভেল মিয়া, স্টাফ রিপোর্টার: সারিয়াকান্দি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী ২০২৫-২৬অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)-এর আওতায় ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ মে) উপজেলা পরিষদ হলরুমে এই কংগ্রেসের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমাইয়া ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি প্রধান অতিথি বগুড়া-১ (সারিয়াকান্দি- সোনাতলা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলামের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন সারিয়াকান্দি উপজেলা বিএনপি সাবেক সভাপতি আলহাজ্ব কাজী ইরফানুর রহমান রেন্টু।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আলী জিন্নাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া অঞ্চল সিনিয়র মনিটরিং অফিসার মাসুদ আহমেদ,পৌর বিএনপির সভাপতি সাহাদাৎ হোসেন সনি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু,উপজেলাসিনিয়র যুগ্ম আহবায়ক তারাজুল ইসলাম ফনি
এসময় উপস্থিত ছিলেন-উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মীর কাওসার, মৎস্য অফিসার মোছাঃমুর্শিদা খাতুন। এএসময় উপজেলার মোট ১০০ জন কৃষক-কৃষাণী, বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, সাংবাদিক,গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো.রুহুল আমিন সরকার।
