ভাঙ্গায় নবযোগদানকৃত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুল হাসানের সঙ্গে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ মে) বিকেল ৪টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. কামাল হোসেন।
মতবিনিময় সভায় এ সময় উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাব পত্রিকার ভাঙ্গা প্রতিনিধি ওবায়দুল আলম সম্রাট, দৈনিক নয়া দিগন্তের ভাঙ্গা উপজেলা প্রতিনিধি এ. টি. এম ফরহাদ নান্নু, দৈনিক যুগান্তর ও যমুনা টিভির প্রতিনিধি হাজী আব্দুল মান্নান, আমার দেশ পত্রিকার ভাঙ্গা উপজেলা প্রতিনিধি মো. মামুনুর রশিদ, সাপ্তাহিক ভাঙ্গার কণ্ঠ পত্রিকার সম্পাদক মো. মজিবর মুন্সী, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মো. রমজান শিকদার, কালবেলা প্রতিনিধি সাইফুল্লাহ শামীম, মানবজমিন প্রতিনিধি মুন্সি মনিরুজ্জামান মনির, মাই টিভি প্রতিনিধি মো. সরোয়ার হোসেন, আর টিভি প্রতিনিধি মো. ইমরান মুন্সী, সি.এন.এন টেলিভিশন প্রতিনিধি সাহাদাত হোসেন, দৈনিক জনকণ্ঠের রফিকুল ইসলাম, যমুনা প্রতিদিন এর জেলা প্রতিনিধি ও দৈনিক রূপালী বাংলাদেশের ভাঙ্গা প্রতিনিধি মো. সাখাওয়াত হোসেন, ক্রাইম তালাশের মহিউল, বিকেল বার্তার মো. রিপন সহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, ভাঙ্গা উপজেলার উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যমকর্মীদের গঠনমূলক ভূমিকা কামনা করেন।
এসময় তিনি ভাঙ্গার সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় সকল সাংবাদিকদের আন্তরিক ধন্যবাদ জানান।
