খেলাধুলার সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমেই সুন্দর সুস্থ ও মাদক মুক্ত সমাজ গঠন সম্ভব:সিরাজুল ইসলাম ফুল

পাভেল মিয়া,স্টাফ রিপোর্টার: সারিয়াকান্দি উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ও সারিয়াকান্দী বনিক সমবায় সমিতি লিমিটেড সভাপতি সিরাজুল ইসলাম ফুল বলেছেন,নিয়মিত খেলাধুলায় পারে যুব সমাজকে মাদক, জুয়া ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে।খেলাধুলার সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমেই সুন্দর সুস্থ ও মাদক মুক্ত সমাজ গঠন সম্ভব।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৮ টায় পৌর ৯নং ওয়ার্ড বাড়ইপাড়া যুব সমাজের উদ্যোগে ফুটবল নাইট ম্যাচ পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাব মাঠে বাড়ইপাড়া সিনিয়র ফুটবল একাদশ বনাম বাড়ইপাড়া জুনিয়র ফুটবল একাদশে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৯নং ওয়ার্ড বিএনপি সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আহম্মেদ,৯নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মোঃ মন্টু ব্যাপারি, মহিলা কাউন্সিল মোছাঃ সাখী আকতার রুলি, মোঃ ফজলুল করিম রাবু, পৌর কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল রাজ্জাক, বিএনপি নেতা শফিউজ্জামান বিটুল,উপজেলা ছাত্রদল সাবেক সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম (কমল), পৌর সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ সোহেল রানা,পৌর জাসাস সভাপতি মমিন আকন্দ, উপজেলা জিসাসের সাবেক সভাপতি মোঃ পাইলট মিয়া।
৯০ মিনিটের নির্ধারিত সময়ে দুই দলের খেলোয়াড়েরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দেন। শেষ পর্যন্ত ৪-১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে বাড়ইপাড়া সিনিয়র ফুটবল একাদশ। খেলা শেষে বিজয়ী দলকে পুরস্কার হিসেবে একটি খাসি (ছাগল) দেওয়া হয়।
