যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• সারিয়াকান্দি উপজেলা জামায়াতের কমিটি গঠন:আমীর ইকবাল হোসেন ও সেক্রেটারি আরিফুল ইসলাম • মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার • আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ উদ্বোধন • মোংলায় ২ কোটি ১১ লাখ টাকা অর্থ আত্মসাৎ ও হুমকির অভিযোগে আদালতে শরণাপন্ন ভুক্তভোগী • নন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তের আগুন, জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ • নন্দীগ্রামে রাতের আঁধারে বিদ্যালয়ের মাঠের গোলবার সরানো নিয়ে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে শান্ত • আওয়ামী লীগের আগুন-সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল • সিংড়ায় নিরাপদ সড়ক চাইয়ের নবগঠিত কমিটির সঙ্গে এসিল্যান্ডের শুভেচ্ছা বিনিময়
লিঙ্ক কপি হয়েছে!

মোংলায় ২ কোটি ১১ লাখ টাকা অর্থ আত্মসাৎ ও হুমকির অভিযোগে আদালতে শরণাপন্ন ভুক্তভোগী

মোংলা উপজেলা প্রতিনিধি : প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পিএম

বাগেরহাটের মোংলায় বিনিয়োগকৃত ২ কোটি ১১ লাখ ২৯ হাজার ৮৪৩ টাকা এবং লভ্যাংশের হিসাব না দিয়ে উল্টো প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে আদালতে জবানবন্দি দিয়েছেন এক ব্যবসায়ী। গত ২৩ নভেম্বর (২০২৬) ‘২০০ ধারা মতে জবানবন্দি লিখিবার ধারা’ অনুযায়ী এই জবানবন্দি গ্রহণ করা হয়।

জবানবন্দি প্রদানকারীর নাম মো. কামরুল হাসান চৌধুরী (৩৩)। তিনি মোংলার বাতেন সড়ক এলাকার বাসিন্দা, এবং মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী।

জবানবন্দির বিবরণ অনুযায়ী, ঘটনার শুরু ২৯ আগস্ট ২০২৪ এবং শেষ ৩০ মে ২০২৬ (সকাল আনুমানিক সাড়ে ৯টা)। ঘটনার স্থান হিসেবে মোংলা ইপিজেড সংলগ্নের একটি ক্যাম্পের কথা উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় সিম্যান্টেক লিমিটেডের সংশ্লিষ্ট পাঁচজনকে আসামি করা হয়েছে।

জবানবন্দিতে উল্লেখ করা হয়, ঘটনার প্রথম দিন ২৯ আগস্ট ২০২৪ তারিখে একটি ডিড সম্পাদন করা হয়, যার রেজি. নং-০৯। ওই ডিডে বাদী এবং ১, ২ ও ৪ নম্বর আসামি স্বাক্ষর করেন এবং ৫ নম্বর আসামি ঘটনাস্থলে উপস্থিত না থেকে ফোনের মাধ্যমে সম্মতি জানান।

পরবর্তীতে মীমাংসার জন্য সংবাদ দিলে আসামিরা দীর্ঘদিন ঘুরিয়ে শেষ পর্যন্ত ৩০ মে ২০২৬ তারিখে ঘটনাস্থলে উপস্থিত হন। সাক্ষীদের উপস্থিতিতে বাদী তার বিনিয়োগকৃত দুই কোটি এগারো লক্ষ ঊনত্রিশ হাজার আটশত তেতাল্লিশ টাকা ও হিসাব অনুযায়ী লভ্যাংশ দাবি করলে আসামিরা টাকা ফেরত বা হিসাব দিতে অস্বীকৃতি জানান। এ সময় আসামিরা প্রকল্পের অর্থ বিনিয়োগ নিয়ে মামলা করলে জীবনের তরে শেষ করে দেওয়ার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে জানায় ব্যবসায়ী কামরুল চৌধুরী।

তিনি আরও জানান, পরবর্তীতে মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করতে বিলম্ব হয়েছে বলে জবানবন্দিতে উল্লেখ করেন তিনি।

ব্যবসায়ী কামরুল চৌধুরী ন্যায়বিচার চান বলে জবানবন্দিতে উল্লেখ করেছেন।