সারিয়াকান্দি উপজেলা জামায়াতের কমিটি গঠন:আমীর ইকবাল হোসেন ও সেক্রেটারি আরিফুল ইসলাম

পাভেল মিয়া,স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামী সারিয়াকান্দি উপজেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের ইমারাত নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে উপজেলা আমীর হিসেবে পুনরায় মাওলানা মো. ইকবাল হোসেন নির্বাচিত হয়েছেন। উপজেলা সেক্রেটারি হিসেবে ইন্জিনিয়ার আরিফুল ইসলাম ও নায়েবে আমীর অধ্যাপক জহুরুল ইসলাম। এ ছাড়া ২০২৭-২০২৮ সেশনের জন্য উপজেলা মজলিসে শূরায় ১২জন পুরুষ সদস্য নির্বাচিত, ৩ জন মনোনীত পুরুষ এবং ২ জন মহিলা সদস্য নির্বাচিত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে নবনির্বাচিত উপজেলা আমীর ও সেক্রেটারিকে শপথবাক্য পাঠ করান বগুড়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার। এ সময় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বাছেদ, জেলা কর্মপরিষদ সদস্য এ্যাড. শাহিন মিয়া, জেলা কর্নপরিষদ সদস্য উপাধ্যক্ষ মোঃ মুজাহিদুল ইসলাম প্রমুখ।
