যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• ফেসবুকে পোস্টের কারণে একজন সাংবাদিককে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা যায় না • সিনেস্কোপে দর্শকদের সঙ্গে ‘যাপিত জীবন’ উপভোগ করলেন পরিচালক ও নায়িকা ভাবনা • শ্যামনগরে ২০০ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ • নন্দীগ্রামে মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার • মান্দায় মাদক মামলায় কারাভোগের পর কর্মস্থলে মৎস্য অফিসের কর্মচারী, বিতর্ক সৃষ্টি • গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ : ৭০ কারখানা ছুটি; শ্রীপুরে আঞ্চলিক সড়ক অবরোধ ও টিয়ারগ্যাস নিক্ষেপ • বঙ্গোপসাগরের নোনা জলে পূণ্যস্নানের মধ্য দিয়ে দুবলার চরের আলোর কোলে ঐতিহ্যবাহী রাস উৎসব • চাঁপাইনবাবগঞ্জে বিজিবির সাফল্য ১০ মাসে ৮ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি মালামাল জব্দ
লিঙ্ক কপি হয়েছে!

সারিয়াকান্দিতে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন

মোঃ পাভেল মিয়া
মোঃ পাভেল মিয়া স্টাফ রিপোর্টার প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পিএম

পাভেল মিয়া,স্টাফ রিপোর্টার: বগুড়ার সারিয়াকান্দিতে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ ২০২৬ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার খাদ্য গুদামে ফিতা কেটে এই কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-উপজেলা নির্বাহী অফিসার এস.এম. মিকাইল ইসলাম। এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু,পৌর বিএনপির সভাপতি সাহাদাৎ হোসেন সনি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টন, থানার অফিসার ইনচার্জ আ. ফ.ম আছাদুজ্জামান,উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ,খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আবু সম্রাট খান,ওসি এলএসডি হান্নান,চালকল মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক মোজাফফর, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি,সাবেক ছাত্রদল সভাপতি নজরুল ইসলাম নিশান,খাদ্যবান্ধব ডিলার আবু জাহের সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপিসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

চলতি মৌসুমে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদনের ভিত্তিতে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭৭৬ মেট্রিক টন ধান। সরকার নির্ধারিত মূল্যে প্রতি কেজি ধানের দাম ৩৫ টাকা করা হয়েছে। এই সংগ্রহ চলবে ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত।
কার্যক্রমের উদ্বোধন শেষে উপজেলা খাদ্য বিভাগ আয়োজিত কৃষক, খাদ্যবান্ধব ডিলার,ওএমএস ডিলার ও উপজেলার চাল কল মালিকগণের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি।