যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• সারিয়াকান্দি উপজেলা জামায়াতের কমিটি গঠন:আমীর ইকবাল হোসেন ও সেক্রেটারি আরিফুল ইসলাম • মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার • আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ উদ্বোধন • মোংলায় ২ কোটি ১১ লাখ টাকা অর্থ আত্মসাৎ ও হুমকির অভিযোগে আদালতে শরণাপন্ন ভুক্তভোগী • নন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তের আগুন, জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ • নন্দীগ্রামে রাতের আঁধারে বিদ্যালয়ের মাঠের গোলবার সরানো নিয়ে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে শান্ত • আওয়ামী লীগের আগুন-সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল • সিংড়ায় নিরাপদ সড়ক চাইয়ের নবগঠিত কমিটির সঙ্গে এসিল্যান্ডের শুভেচ্ছা বিনিময়
লিঙ্ক কপি হয়েছে!

কলাবাগানে এসআরবি-৩ এর পৃথক অভিযানে বিদেশি মদসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

নাহিন খান, ঢাকা : প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পিএম

রাজধানীর কলাবাগান থানাধীন হাতিরপুল এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ১০৪ বোতল (৭৮ লিটার) বিদেশি মদসহ চার পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৩)।

অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত দুটি প্রাইভেট কার ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টা ১০ মিনিট এবং বিকেল ৩টা ৩০ মিনিটে এসআরবি-৩-এর একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।

বুধবার (২৫ নভেম্বর) এসআরবির ইন্টেলিজেন্স অ্যান্ড মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী ইমরান সিদ্দিকী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মাদারীপুর সদর উপজেলার চতুরপাড়া এলাকার খোকন দাসের ছেলে চিরঞ্জিত দাস (৩৪), রাজধানীর মিরপুর-১১ এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে আব্দুল্লাহ আল মামুন (৪৭), ভোলা সদর উপজেলার আলিনগর এলাকার আর মোন্নাফের ছেলে মো. মিলন (৪৮) এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার শেরালিয়াবাড়ি এলাকার মৃত জামাল মিয়ার ছেলে মো. নাইমুল ইসলাম (২৪)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ৭৫০ মিলিলিটার ওজনের ১০৪টি বোতলে মোট ৭৮ লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক পরিবহনের কাজে ব্যবহৃত দুটি প্রাইভেট কার এবং তাদের হেফাজতে থাকা পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এসআরবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা স্বীকার করেছেন যে তারা দীর্ঘদিন ধরে অবৈধ পন্থায় কম দামে বিদেশি মদ সংগ্রহ করে নিজ হেফাজতে রাখতেন। পরবর্তীতে সেগুলো রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় চড়া দামে সরবরাহ ও বিক্রি করতেন।

অবৈধভাবে বিদেশি মদ বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখায় আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এসআরবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।