যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• সারিয়াকান্দি উপজেলা জামায়াতের কমিটি গঠন:আমীর ইকবাল হোসেন ও সেক্রেটারি আরিফুল ইসলাম • মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার • আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ উদ্বোধন • মোংলায় ২ কোটি ১১ লাখ টাকা অর্থ আত্মসাৎ ও হুমকির অভিযোগে আদালতে শরণাপন্ন ভুক্তভোগী • নন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তের আগুন, জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ • নন্দীগ্রামে রাতের আঁধারে বিদ্যালয়ের মাঠের গোলবার সরানো নিয়ে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে শান্ত • আওয়ামী লীগের আগুন-সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল • সিংড়ায় নিরাপদ সড়ক চাইয়ের নবগঠিত কমিটির সঙ্গে এসিল্যান্ডের শুভেচ্ছা বিনিময়
লিঙ্ক কপি হয়েছে!

রামগুইয়া মৌজায় একাধিক ভেকু দিয়ে পুকুর খনন, অসহায় কৃষক—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

বাগমারা প্রতিনিধি : প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পিএম

রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর ইউনিয়নের খয়রা বিলের রামগুইয়া মৌজায় প্রায় ২০০ বিঘা আবাদি কৃষিজমি পুকুর খননের কারণে হুমকির মুখে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, একাধিক ভেকু (খননযন্ত্র) দিয়ে প্রতিযোগিতামূলকভাবে চলছে পুকুর খনন। এতে বিস্তীর্ণ ফসলি জমির স্বাভাবিক বৈশিষ্ট্য দ্রুত বদলে যাচ্ছে। অথচ কৃষিজমি রক্ষায় প্রশাসনের দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ না থাকায় চরম উদ্বেগ ও অসহায়ত্বের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় কৃষক ও জমির মালিকরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, খয়রা বিলের রামগুইয়া মৌজায় দীর্ঘদিন ধরে বিভিন্ন মৌসুমি ফসল উৎপাদন হয়ে আসছে। এসব জমি এলাকার কৃষকদের জীবিকা ও খাদ্যশস্য উৎপাদনের গুরুত্বপূর্ণ উৎস। কিন্তু সাম্প্রতিক সময়ে একের পর এক পুকুর খননের ফলে কৃষিজমির বড় অংশ স্থায়ীভাবে জলাশয়ে পরিণত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, তাহেরপুরের যুবদল নেতা সোহেলের নেতৃত্বে স্থানীয় বিএনপি নেতা জালাল, সাইদুর মাস্টার, আলমগীর এবং ৫ আগস্ট ২০২৪-এর পর বিএনপিতে সম্পৃক্ত হওয়া সাবেক আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর মাস্টার পুকুর খনন কার্যক্রমের সঙ্গে জড়িত।

এ ছাড়া তাঁদের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জোরজবরদস্তি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে জমিসংক্রান্ত দলিলে কয়েকজন জমির মালিকের স্বাক্ষর আদায়ের অভিযোগও করেছেন স্থানীয়রা। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

খয়রা বিলের রামগুইয়া মৌজার আবাদি জমিগুলো কৃষিনির্ভর এলাকার অর্থনীতি ও খাদ্য উৎপাদনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত।

স্থানীয়দের আশঙ্কা, এভাবে কৃষিজমি পুকুরে রূপান্তরিত হতে থাকলে স্বাভাবিক পানি নিষ্কাশনব্যবস্থা ব্যাহত হতে পারে। সৃষ্টি হতে পারে জলাবদ্ধতা, নষ্ট হতে পারে পরিবেশের ভারসাম্য।

একই সঙ্গে কমে যেতে পারে খাদ্যশস্য উৎপাদন। কৃষিজমি হারিয়ে কৃষকরা চাষাবাদের সুযোগ থেকে বঞ্চিত হবেন, সংকুচিত হবে কৃষিশ্রমিকদের কর্মসংস্থান এবং জীবিকা সংকটে পড়তে পারেন কৃষিনির্ভর বহু পরিবার।

স্থানীয়দের মতে, এই পরিস্থিতি অব্যাহত থাকলে এর প্রভাব শুধু রামগুইয়া মৌজায় সীমাবদ্ধ থাকবে না; আশপাশের কৃষিনির্ভর এলাকাতেও পড়তে পারে।

প্রায় ২০০ বিঘা আবাদি জমি পুকুর খননের কারণে হুমকির মুখে পড়ার অভিযোগ উঠলেও প্রশাসনের কার্যকর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় কৃষক ও জমির মালিকরা।

তাঁদের প্রশ্ন, কৃষিজমি রক্ষায় আইন ও বিধিবিধান থাকা সত্ত্বেও একাধিক ভেকু দিয়ে পুকুর খননের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান পদক্ষেপ নেই কেন? অভিযোগের সত্যতা যাচাই করে খনন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন?

স্থানীয়দের দাবি, বিষয়টি নিয়ে উদ্বেগ ও আপত্তি থাকলেও তাঁরা কার্যকর প্রতিকার পাচ্ছেন না। ফলে জমি হারানোর আশঙ্কায় অনেক কৃষকই অসহায় হয়ে পড়েছেন।

খয়রা বিলের রামগুইয়া মৌজার প্রায় ২০০ বিঘা আবাদি জমি রক্ষায় অবিলম্বে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সরেজমিন তদন্ত দাবি করেছেন এলাকাবাসী।

তাঁদের দাবি, অভিযোগের সত্যতা যাচাই করে অবৈধভাবে পুকুর খনন হয়ে থাকলে তা বন্ধ করতে হবে এবং আইন লঙ্ঘনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে জমির মালিকদের অধিকার ও কৃষিজমির সুরক্ষা নিশ্চিত করারও আহ্বান জানিয়েছেন তাঁরা।

কৃষিজমি একবার পুকুরে রূপান্তরিত হলে তা পুনরায় আবাদযোগ্য করা কঠিন ও ব্যয়বহুল। তাই সময় থাকতে খয়রা বিলের রামগুইয়া মৌজার কৃষিজমি রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।