যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• সাময়িক বরখাস্তের ৯ দিনের মাথায় আইনি লড়াইয়ে পদ ফিরে পেলেন ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম বাবু • সারিয়াকান্দি উপজেলা যুবদলের কমিটিতে গুরুত্বপূর্ণ পদে রুবেলকে চান নেতাকর্মীরা • কাজলা ইউনিয়ন চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপি নেতা শফিকুল ইসলাম বেলাল • গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের বিক্ষোভ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ • বর্ণাঢ্য আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন • গলাচিপায় শিক্ষার্থীসহ ৭ হাজার মানুষের দুর্ভোগ • গলাচিপায় জেলেদের ভিজিএফ চালের মাস্টার রোলে তেলেসমতি • জাতীয় সমবায় দিবসে সম্মাননা পেল পাইকগাছা উপজেলা নার্সারি সমিতি
লিঙ্ক কপি হয়েছে!

সাময়িক বরখাস্তের ৯ দিনের মাথায় আইনি লড়াইয়ে পদ ফিরে পেলেন ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম বাবু

যমুনা প্রতিদিন ডেস্ক প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ০৪:০১ পিএম

 

‎​নিজস্ব প্রতিনিধি:
‎নওগাঁর মান্দা উপজেলার ১১নং কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম (বাবু) সাময়িক বরখাস্তের মাত্র ৯ দিনের মাথায় আইনি পক্রিয়ার মাধ্যমে স্বপদে বহাল হয়েছেন।

‎​স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ১১নং কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়েছে মর্মে গত ১ নভেম্বর ২০২৬ তারিখে স্থানীয় সরকার বিভাগের একটি প্রজ্ঞাপনে (স্মারক নং-১০১৪) জনস্বার্থে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪) ধারার (খ) ও (ঘ) উপধারার আলোকে তাঁকে চূড়ান্তভাবে কেন অপসারণ করা হবে না—তা জানতে চেয়ে চিঠি পাওয়ার ১০ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।

‎​তবে অভিযোগ উঠেছে, কারণ দর্শানোর নোটিশ জারির একই দিনে নিয়মবহির্ভূতভাবে একই আইনের ৩৪(১) ধারানুযায়ী রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলাম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

‎​এ বিষয়ে স্বপদে বহাল হওয়া ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম বাবু বলেন, “একটি প্রভাবশালী মহল ক্ষমতা দেখিয়ে নিয়মবহির্ভূতভাবে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে গত ১ নভেম্বর কারণ দর্শানোর নোটিশ প্রদান করে একই সময়ে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপন জারি করেছিল। পরবর্তীতে আমি হাইকোর্টে রিট পিটিশন দায়ের করি (রিট পিটিশন নং-৩৪)। আদালতের আদেশে ৯ নভেম্বর আমি আমার চেয়ারম্যান পদ ফিরে পেয়েছি এবং বর্তমানে স্বপদে বহাল থেকে দায়িত্ব পালন করছি।