কাজলা ইউনিয়ন চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপি নেতা শফিকুল ইসলাম বেলাল

পাভেল মিয়া, স্টাফ রিপোর্টার:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ইউনিয়নে নির্বাচনী আলোচনা ও সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ছে। এরই মধ্যে ৫নং কাজলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন কাজলা ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপি নির্বাহী সদস্য সার্জেন্ট (অবঃ) মোঃ শফিকুল ইসলাম বেলাল। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন আসন্ন নির্বাচনে দলীয় সমর্থন নিয়ে অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বর্তমানে কাজলা ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপি নির্বাহী সদস্যের দায়িত্ব পালন করছেন। রাজনীতির পাশাপাশি স্থানীয় মানুষের সঙ্গে গড়ে উঠেছে তাঁর নিবিড় সম্পর্ক।
শফিকুল ইসলাম বেলাল একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তার পারিবারিক ঐতিহ্য ও সামাজিক কর্মকাণ্ড তাকে স্থানীয়দের কাছে একটি গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে তুলে ধরছে বলে মনে করছেন অনেকেই। তার দুই ছেলে, এক ছেলে ও ছেলের বউ এমবিবিএস ডাক্তার।
এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বেলাল বলেন, আমি দীর্ঘদিন ধরে কাজলা ইউনিয়নের মানুষের সঙ্গে থেকে কাজ করে আসছি। আমি এখনো দলের সব কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছি এবং এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করছি। তাই আশা করি, আসন্ন নির্বাচনেও দল আমাকে সমর্থন দেবে। আগামী নির্বাচনে আমার ইউনিয়নের সকল জনগণের সমর্থন নিয়ে আমি চেয়ারম্যান পদপ্রার্থী হতে চাই। তিনি আরও বলেন, পরিবর্তনের অঙ্গীকার নিয়ে কাজলা ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য। জনগণের প্রত্যাশা পূরণ, এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি কাজ করতে চান। তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন।
