যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• সাময়িক বরখাস্তের ৯ দিনের মাথায় আইনি লড়াইয়ে পদ ফিরে পেলেন ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম বাবু • সারিয়াকান্দি উপজেলা যুবদলের কমিটিতে গুরুত্বপূর্ণ পদে রুবেলকে চান নেতাকর্মীরা • কাজলা ইউনিয়ন চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপি নেতা শফিকুল ইসলাম বেলাল • গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের বিক্ষোভ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ • বর্ণাঢ্য আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন • গলাচিপায় শিক্ষার্থীসহ ৭ হাজার মানুষের দুর্ভোগ • গলাচিপায় জেলেদের ভিজিএফ চালের মাস্টার রোলে তেলেসমতি • জাতীয় সমবায় দিবসে সম্মাননা পেল পাইকগাছা উপজেলা নার্সারি সমিতি
লিঙ্ক কপি হয়েছে!

সারিয়াকান্দি উপজেলা যুবদলের কমিটিতে গুরুত্বপূর্ণ পদে রুবেলকে চান নেতাকর্মীরা

যমুনা প্রতিদিন ডেস্ক প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ০২:৩০ পিএম

পাভেল মিয়া, স্টাফ রিপোর্টার: বগুড়ার সারিয়াকান্দি উপজেলা যুবদলের নতুন কমিটি গঠন প্রক্রিয়াকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নতুন কমিটিতে যোগ্য, পরীক্ষিত ও রাজপথের লড়াকু নেতাদের দেখতে চান স্থানীয় নেতাকর্মীরা। এর অংশ হিসেবে সংগঠনের উপজেলা সাবেক ছাত্রনেতা ও উপজেলা যুবনেতা জুয়েল সরকার রুবেলকে নতুন কমিটিতে একটি গুরুত্বপূর্ণ ও শীর্ষ পদে দেখতে চান নেতাকর্মীদের একটি অংশ।
স্থানীয় নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, বিগত দিনে বিভিন্ন রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছেন জুয়েল সরকার রুবেল। দলীয় কর্মসূচিতে তার সাহসী উপস্থিতি এবং নেতাকর্মীদের সংগঠিত করার ক্ষেত্রে তার দক্ষতা স্থানীয় পর্যায়ে বেশ প্রশংসিত হয়েছে। দলীয় দুর্দিনে ও কঠিন সময়ে তার এই সাংগঠনিক অবদান বিবেচনা করে তাকে নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলে সারিয়াকান্দি উপজেলা যুবদলের কার্যক্রম আরও বেশি গতিশীল ও শক্তিশালী হবে বলে তারা মনে করছেন।
সারিয়াকান্দি উপজেলা যুবদলের শীর্ষ পদের দাবিদার জুয়েল সরকার রুবেল জানান, “জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সততা ও দেশপ্রেমে উদ্ধুদ্ধ হয়ে স্কুল জীবন থেকে ছাত্রদলের রাজনীতি মাধ্যমে বিএনপিতে পথ চলা। বিগত দিনে হামলা মামলার স্বীকার হয়ে একাধিক বার কারাবরন করেও প্রতিটি আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে অংশ গ্রহন করেছি। আশা করি দল আমার ত্যাগ স্বীকারকে যথার্থ মুল্যায়ন করে উপজেলা যুবদলের দায়িত্ব দেয় তাহলে দলকে সুংগঠিত করবো।